বিশ্ব মানবাধিকার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১০-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আজ বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়েছিল। এবারের বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ‘আমার মতামতের মূল্য দিন’ (মাই ভয়েস কাউন্টস)।
নারী-যুবা-প্রতিবন্ধী-দরিদ্র-প্রান্তিক জনগোষ্ঠী ও আদিবাসীসহ প্রতিটি মানুষের অধিকারের বিষয়টি জনজীবনের প্রতিটি ক্ষেত্রে ও নীতিনির্ধারণী স্তরে যেন উচ্চারিত হয়, সে লক্ষ্য নিয়ে এবার দিবসটি পালিত হবে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিনটি উপলক্ষে নানা রকম কর্মসূচি নিয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে মানবাধিকার বাস্তবায়নে জনগণকে সচেতন করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
এ উপলক্ষে বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের বিচার করার মাধ্যমে দেশে আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ উপলক্ষে এক বাণীতে মানুষের অধিকার রক্ষায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন