মা হচ্ছেন কেট মিডলটন

অনলাইন ডেস্ক | তারিখ: ০৩-১২-২০১২

  • ৫ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মা হচ্ছেন যুক্তরাজ্যের রাজবধূ কেট মিডলটন। আজ সোমবার রাজপরিবারের দাপ্তরিক বাসভবন জেমস প্যালেসের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
রাজপরিবারের একজন মুখপাত্র বলেন, তীব্র ব্যথার কারণে কেটকে মধ্য লন্ডনের ‘কিং অ্যাডওয়ার্ড সেভেন’ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কয়েকদিন থাকতে হবে তাঁকে।
এর আগে গত সপ্তাহে জনসমক্ষে দেখা গিয়েছিল কেটকে। সেদিন যুক্তরাজ্যের বার্কশায়ারের প্যাংবর্নে সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট অ্যান্ড্রু’স স্কুলে গিয়েছিলেন তিনি।
গত বছরের এপ্রিলে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বিয়ে হয় কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামের।
বিবিসির খবরে বলা হয়, কেটের অনাগত শিশু হবে রাজসিংহাসনের সরাসরি উত্তরাধিকারী। শিশুটি ছেলে বা মেয়ে যা-ই হোক না কেন, সে-ই একদিন সশস্ত্র বাহিনীর প্রধান হবে। এ ছাড়া ‘চার্চ অব ইংল্যান্ড’-এর সর্বোচ্চ পরিচালক এবং কমনওয়েলথ প্রধানও হবে সেই শিশুই। পরবর্তী সময়ে সে হবে ১৬টি দেশের রাষ্ট্রপ্রধান।
এদিকে প্রিন্স উইলিয়াম বধূর মা-হওয়ার খবরে উল্লসিত যুক্তরাজ্যের রাজপরিবার ও কেটের পরিবার। এ নিয়ে এক টুইটার বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১২.১২.০৩ ২৩:৩৮
Great Mother. Stay blessed and take care.

a.h kaysar ahmed

a.h kaysar ahmed

২০১২.১২.০৩ ২৩:৩৯
Congratulation! to duke and duchess of cambridge!
from manchester, england

SB Saikat Barua

SB Saikat Barua

২০১২.১২.০৪ ০০:১৪
খুব ভাল আমরা খুবি উল্লসিত.

Habib_Sumon

Habib_Sumon

২০১২.১২.০৪ ০০:১৫
সারা বিশ্বকে গনতন্ত্র শিক্ষা দেয় কিন্তু নিজেরা পরিবারতন্ত্র থেকে বের হতে পারছে না।

২০১২.১২.০৪ ০০:৩৫
সু-খবর,তোমরা সুখি হও।ডায়নার মত ভাল কাজ কর