দিনাজপুরে পুলিশ ও জামায়াত-শিবির সংঘর্ষ, নিহত ১

দিনাজপুর অফিস | তারিখ: ০৩-১২-২০১২

  • ১৫ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দর এলাকায় আজ সোমবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হন খানসামা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আতাউর রহমানের ছেলে মো. মুজাহিদ (১৬)। তাঁকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। মো. মুজাহিদ খানসামা উপজেলা গোলাম রহমান সিনিয়র দাখিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্র।
খানসামা উপজেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মুজাহিদ মারা গেছে। তিনি দাবি করেন, পুলিশের গুলিতে মুজাহিদ আহত হয়। তার লাশ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় সে আহত হয়েছে। তার মারা যাওয়ার কথা শুনেছি, তবে নিশ্চিত নই।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

জি,এম ফ্রেজার

জি,এম ফ্রেজার

২০১২.১২.০৩ ২৩:১০
জামাত হচ্ছে এদেশে ভূল বিপ্লবের বাঁশিওয়ালা! হাজার হাজার ধর্মপ্রান কিশোর তরুনদের ভূল পথে টেনেছে এতদিন । এ হচ্ছে তারই মাশুল ।

mohammad rafiqul islam

mohammad rafiqul islam

২০১২.১২.০৩ ২৩:১৮
Shibir is not human being.

Dr M Saifur Rahman

Dr M Saifur Rahman

২০১২.১২.০৩ ২৩:২৪
These Jamaat-Shibir men are cold-blooded criminals who terrorized people throughout the country recently following example of their forefathers in 1971! I request the police to take proper action against them and bring all these criminals to justice.
২০১২.১২.০৩ ২৩:২৫
দশম শ্রেণীর একজন ছাত্র সন্ধ্যায় বই নিয়ে পড়ার টেবিলে বসার কথা। দুই মাস পর তার দাখিল পরীক্ষা হওয়ার কথা—কিন্তু না, সে গেল জামায়াতের মিছিলে। তার দায়িত্ব কি সন্ধ্যায় রাস্তার নেমে মিছিলে যাওয়া না কি বই নিয়ে টেবিলে পড়তে বসা ?.,.,.,,.,.এর উত্তর কেউ দেবেন।

Monir Hossain

Monir Hossain

২০১২.১২.০৩ ২৩:৪৩
দশম শ্রেণীর ছাত্র মিছিলে কেন ?

Habib_Sumon

Habib_Sumon

২০১২.১২.০৪ ০০:০৫
ছাত্র রাজনীতি বন্ধ করা উচিৎ। মৃত বাচ্চাটার জন্য খারাপ লাগছে।
২০১২.১২.০৪ ০০:১২
Nothing to say............

FIROJ- Al- AMIN

FIROJ- Al- AMIN

২০১২.১২.০৪ ০০:২৩
যে যাই বলেন ....... ১টা জিনিস খেয়াল করলাম ... যে রাজনিতিবিদদের ছেলে আজ কাল মিছিলে যাওয়া শুরু করেছে .........& মারা ও গেলো ................................ তারা বুঝবে পরের ছেলে হারালে ও কেমন লাগে ....
This comment for all politicians both jamat & BNP including A- LIG

Md. Tuhin Hossen

Md. Tuhin Hossen

২০১২.১২.০৪ ০০:৩৩
দশম শ্রেণীর ছাত্র মিছিলে কেন ?
২০১২.১২.০৪ ০০:৩৫
@২০১২.১২.০৩ ২৩:২৫
It is very easy to "brain wash" kids like MIzahid saying that "BACHLE GAZI, MORLE SHAHID". That's why Jammat -Shibir always target innocent kids of 10 and up to boost their supporter. To me his father is responsible for his death because he permitted his son to take part in procession in stead of studying at evening!! I ask almighty for the peace of this innocent departted soul.
২০১২.১২.০৪ ০০:৩৭
দশম শ্রেণীর একজন ছাত্র সন্ধ্যায় বই নিয়ে পড়ার টেবিলে বসার কথা.............. সালাম হুমায়ুন আজাদ, আপনি বলেছিলেন 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে'!!!!!!

saiful

saiful

২০১২.১২.০৪ ০০:৪৮
সত্তিই দুঃখজনক। এটা কারো কাম্য নয়।

mynul hossain

mynul hossain

২০১২.১২.০৪ ০১:০৩
গুলিবিদ্ধ আহত শিবিরকর্মী মুজাহিদকে সোমবার রাত সাড়ে ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের ১৯ নং ওয়ার্ডের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসাপাতালে হিমঘরে রাখা হয়েছে।

Shafiq

Shafiq

২০১২.১২.০৪ ০১:০৫
দশম শ্রেণীর একজন ছাত্র সন্ধ্যায় বই নিয়ে পড়ার টেবিলে বসার কথা!

akash ahmed

akash ahmed

২০১২.১২.০৪ ০২:২২
দশম শ্রেণীর একটা ছাত্রকে ব্রেনওয়াশ করে এই পথে নামাতে একটুও বাধল না??!!জামাত শিবিরকে নিষিদ্ধ করা হোক।এখনই!@জি,এম ফ্রেজার,এরা এমনভাবে মানুষকে ভুল পথে নিয়ে যায় যে ইসলাম সম্পর্কে আপনার সাধারন ধারনাগুলো না জানলে আপনি তাদের ফাঁদে পড়ে যাবেন।