ইনজুরির কবলে আবুল হাসান

অনলাইন ডেস্ক | তারিখ: ০৩-১২-২০১২

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সাকিব আল হাসানের পর এবার ইনজুরির কবলে পড়েছেন আবুল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি তিনটি ম্যাচে আর মাঠে নামতে পারবেন না এই ডানহাতি পেসার। তাঁর বদলে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার জিয়াউর রহমান। আজ সোমবার এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
খুলনায় দ্বিতীয় ওয়ানডেতে চোট পান আবুল হাসান। মাত্র এক ওভার বল করেই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। এখন সিরিজের বাকি তিনটি ম্যাচেও খেলতে পারবেন না তিনি। বল হাতে এখনো খুব বেশি সাফল্য না পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে অসাধারণ এক সেঞ্চুরি করে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন আবুল হাসান।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের এখন ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। বুধবার ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।—রয়টার্স

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Enamul Hafiz Latifee

Enamul Hafiz Latifee

২০১২.১২.০৩ ২২:২৪
খারাপ লাগছে, হাসানের জন্য। :-(

মোহাম্মদ বদরুদ্দোজা

মোহাম্মদ বদরুদ্দোজা

২০১২.১২.০৩ ২২:৫৪
দুর্ভাগ্য আমাদের। একটা ভাল কিছুর শেষ না হতেই আরেক দুঃসংবাদ। তারপরও আমরা টাইগারদের সাফল্য কামনা করছি। শুভকামনা রইল।

আশা করি ইনশা আললাহ সাকিব আল হাসান ও আবুল হাসান অতি দ্রুতই মাঠে ফেরত আসবেন।
২০১২.১২.০৩ ২৩:১৮
তুমাকে মিসস করব