খালেদা জিয়া কি বিজয় চাননি?

বিশেষ প্রতিনিধি | তারিখ: ০৩-১২-২০১২

  • ২৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্র

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: পিআইডি

ছবি: পিআইডি

স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা স্বাধীনতার চেতনা নস্যাত্ করেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে স্বাধীনতার পরাজিত শক্তি আঘাত হানতে না পারে।
আজ সোমবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন শেখ হাসিনা।
আজ দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক মানুষ শিখা চিরন্তনের সামনে সমবেত হয়। তাদের মুখে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ধ্বনিত হয়।
বিজয়ের মাসে বিরোধী দলের কর্মসূচির তীব্র সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। দুঃখের সঙ্গে বলতে হয়, বিরোধীদলীয় নেত্রী এই বিজয়ের মাসে আন্দোলনের কর্মসূচি দিয়েছেন।’ প্রধানমন্ত্রী প্রশ্ন করে বলেন, ‘কিসের আন্দোলন? কার বিরুদ্ধে আন্দোলন? এটা কি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য? পরাজিত শক্তি ডিসেম্বর মাসে আত্মসমর্পণ করায় উনি কি ব্যথা পেয়েছেন? পরাজিত শক্তির সঙ্গে হাত মেলাতে আন্দোলনের কর্মসূচি দিয়েছেন? উনি কি বিজয় চাননি? আর এ কারণেই ডিসেম্বরকে আন্দোলনের মাস হিসেবে বেছে নিয়েছেন? জাতির কাছে এর বিচারের ভার দিলাম।’
শেখ হাসিনা বলেন, যারা অর্থসম্পদ লুটপাট করেছে, জঙ্গিবাদ সৃষ্টি করেছে, স্বাধীনতার চেতনা নসাত্ করেছে এবং করতে চায়, সময় এসেছে তাদের বিরুদ্ধে জাগ্রত হওয়ার। পরাজিত শক্তি আর যেন স্বাধীনতার ওপর ছোবল মারতে না পারে, সে জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘রাজাকার, আলবদর, স্বাধীনতাবিরোধীদের সাধ্য নেই বাংলাদেশের অগ্রযাত্রা, অগ্রগতি নসাত্ করার। আমরা আলোর পথের যাত্রী। বাংলাদেশ বিশ্ব দরবারে(বিশ্বদরবারে) মাথা উঁচু করে দাঁড়াবেই।’
শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের মুক্ত করেন। সংবিধান সংশোধন করে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়। রাজনীতি করার অধিকার দেওয়া হয়। স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়, পাল্টে দেওয়া হয় ইতিহাস। ২১ বছর পর ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরি। ইতিহাস জাগ্রত করতে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ করা হয়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সে লক্ষ্যে তিনি বিরামহীন কাজ করে যাচ্ছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার।’ কেবল তাঁকে প্রধানমন্ত্রী করার জন্য নয়, তাঁকে দরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য।
সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় সভামঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১২.১২.০৩ ২০:৪৯
আর কত...............

Belal

Belal

২০১২.১২.০৩ ২০:৫৩
আর কতো... এবার একটু থামেন।

Md. Mahamudul Hashan (Biplob)

Md. Mahamudul Hashan (Biplob)

২০১২.১২.০৩ ২০:৫৩
এই বুঝলাম ক্ষমতা কি ?

zakir ( জাপান )

zakir ( জাপান )

২০১২.১২.০৩ ২০:৫৫
মাননীয় প্রধানমন্ত্রী এই বিচার করতে আপনাদের কেউ মানা করেনি। বারেবারে একটা কথা কেন বলেন?

Raihanul Islam

Raihanul Islam

২০১২.১২.০৩ ২১:০৮
খালেদা এই করেছে খালেদা ঐ করেছে!
২০১২.১২.০৩ ২১:১৫
সটিক কথা

২০১২.১২.০৩ ২১:২৪
এইসব সসতা কথার দিন শেষ........

Mia Russel (UK)

Mia Russel (UK)

২০১২.১২.০৩ ২১:৪৭
very emotional stuffs!!!

kabir

kabir

২০১২.১২.০৩ ২১:৫০
ডিসেমরে আপনি নিজেও হরতাল করছেন, ভুইলা গেছেন ?????????????!!

ishtiaque sarwar

ishtiaque sarwar

২০১২.১২.০৩ ২১:৫০
উনারা যেই মাসেই আন্দোলন কর্মসুচী দেয় সেই মাসেই উনারা খারাপ হয়ে যায় এটা কেমন কথা হলো মাননীয় পি এম !

Md. Mahadi Hasan

Md. Mahadi Hasan

২০১২.১২.০৩ ২২:০১
খালেদা কি করেছে তা বলবার জন্য জনগন আপনাকে ভোট দিয়েছে ?

Imtiaz Rony

Imtiaz Rony

২০১২.১২.০৩ ২২:০৪
চার বছর ধরে সেই একই কথা।

Rumel Sikder

Rumel Sikder

২০১২.১২.০৩ ২২:০৫
বিচার করতে কে আপনাদের মানা করেছে.। বিচার করেন।
২০১২.১২.০৩ ২২:০৭
বিজয়ের মাসে ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত হয়,
অথচ আপনি চুপ হোয়ে আছেন???

kamal uddin

kamal uddin

২০১২.১২.০৩ ২২:৩২
উনার কথা শুধু বিএনপির বিরুদ্ধে , এসব কথা বলার জন্য মানুষ উনাকে ভোট দেয় নাই । কথা এখন কম বলে কাজ করা উচিত।

mintu_marsh

mintu_marsh

২০১২.১২.০৩ ২২:৩৭
আপনি বিজয়ের মাসে হরতাল দিয়েছিলেন মনে করে দেখুন ।

mahamud

mahamud

২০১২.১২.০৩ ২২:৫৮
বিজয়ের মাসে আর কি কি করা যাবে না তার একটা তালিকা দেন।

Himu kabir

Himu kabir

২০১২.১২.০৩ ২২:৫৯
এক কথা এতবার শুনতে ভাললাগেনা ।

GM.Rana

GM.Rana

২০১২.১২.০৩ ২৩:০৫
জামায়াতের পক্ষে যারা গনতন্ত্রের বুলি আউরাচ্ছেন তাদের জন্য ঘৃণা প্রকাশ করছি

তালুকদার

তালুকদার

২০১২.১২.০৩ ২৩:২৯
বেশি কথা বললে কিন্তু আয়ু কমে যায়!

Nasif Abdullah

Nasif Abdullah

২০১২.১২.০৩ ২৩:৩৯
মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর স্বপ্ন আর মুক্তিযুদ্ধের চেতনা আর কতদিন চলবেন? এখনও সময় আছে, আম জনতার জন্য কিছু করুন ।

তানভীরুল হাকীম

তানভীরুল হাকীম

২০১২.১২.০৩ ২৩:৪৩
পরিবর্তন চাই। এখন পরিবর্তনের সময়।

momo

momo

২০১২.১২.০৪ ০০:০২
শুনতে শুনতে ক্লান্ত ..........