• হোম
  • খেলা
  •   কলকাতাতেই শচীনের শতক দেখার আশা গাঙ্গুলির

কলকাতাতেই শচীনের শতক দেখার আশা গাঙ্গুলির

অনলাইন ডেস্ক | তারিখ: ০৩-১২-২০১২

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বেশ কিছুদিন ধরেই রানখরায় ভুগছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। শেষ ছয়টি টেস্টে ১০ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৫৩ রান। এই শোচনীয় পারফরমেন্সের কারণে সমালোচনার মুখেও পড়েছেন লিটল মাস্টার। অনেকেই প্রশ্ন তুলছেন শচীনের এখন অবসর গ্রহণ করা উচিত্ কি না তা নিয়ে। তবে এই পরিস্থিতিতে শচীন পাশে পেয়েছেন তাঁর সাবেক উদ্বোধনী জুটির সঙ্গী সৌরভ গাঙ্গুলিকে। ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরবর্তী টেস্টেই শচীন শতকের দেখা পাবেন বলে মনে করেন গাঙ্গুলি। সেই সঙ্গে ঘরের মাটিতে ভারত টেস্ট সিরিজটাও জিততে পারবে বলে আশাবাদী ভারতের এই সাবেক অধিনায়ক।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটির দুই ম্যাচ শেষে এখন সিরিজে আছে ১-১ ব্যবধানের সমতা। চার ম্যাচের এই টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে আগামী ৫ ডিসেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। আর এইখানেই টেন্ডুলকার ক্যারিয়ারের ৫২তম টেস্ট সেঞ্চুরির দেখা পাবেন বলে আশা করছেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় দলের সব সদস্যের উপস্থিতিতে গাঙ্গুলি বলেছেন, ‘এই ম্যাচটা নিয়ে অনেক কিছুই লেখা হচ্ছে। আমি শচীনকে শুভকামনা জানাচ্ছি। আশা করছি তিনি ইডেন গার্ডেনেই একটি শতকের দেখা পাবেন।’ ভারতীয় দলের সামগ্রিক সাফল্য কামনা করে গাঙ্গুলি আরও বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটাতে এখন ১-১ ব্যবধানে সমতা আছে। কিন্তু আমি আশা করছি করছি, ভারত বেশ ভালোভাবেই এই সিরিজটা জিততে পারবে।’— পিটিআই

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Russo

Russo

২০১২.১২.০৩ ২২:৩৭
হা হা হা

Mohammad Reduanul Hoque

Mohammad Reduanul Hoque

২০১২.১২.০৩ ২৩:৩৮
কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার রান না পেলেও তার করা রানের সাগরে সাতারায়ে শেষ করতে পারবেনা।