স্বদেশের আকাশ রক্ষায় হেলিকপ্টার নির্মাণ!
স্বদেশের সীমান্ত নিরাপত্তায় উদ্বিগ্ন হয়ে কেবল বাগাড়ম্বর করে ক্ষান্ত হননি তিনি, তা কাজেও দেখিয়েছেন। তিনি ৫৯ বছর বয়সী হাতিম কাদিম সালমান। স্বদেশের আকাশ রক্ষায় তিন কোটি ইরাকি দিনার (১৫ হাজার পাউন্ড) খরচ করে একটি হেলিকপ্টার নির্মাণ করেছেন এ ইরাকি নাগরিক।
ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৯৬ কিলোমিটার দূরে মুকদাদিয়া শহরে ওই হেলিকপ্টার নির্মাণ করেছেন সালমান। নিজ প্রদেশের নামে হেলিকপ্টারের নামকরণ করেছেন ‘দিয়ালা১’।
‘ডেইলি মেইল’-এর খবরে বলা হয়, সালমানের নির্মিত হেলিকপ্টারের দাম ব্রিটিশ সেনাবাহিনীর ‘অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার’-এর চেয়ে কম। প্রতিটি অ্যাপাচির দাম দুই কোটি পাউন্ড। আফগানিস্তান ও ইরাকের যুদ্ধে এসব হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।
সালমানের হেলিকপ্টারটি স্বতন্ত্র অন্য দিক) দিয়েও। সাধারণ হেলিকপ্টারে যেখানে চারটি পাখা থাকে, সালমানের হেলিকপ্টারে আছে দুটি।
অ্যাপাচি হেলিকপ্টারে বিমান কিংবা ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকে। কিন্তু ইরাকে নির্মিত ওই হেলিকপ্টারে এ ধরনের কোনো ব্যবস্থা নেই।
অ্যাপাচির রং ধূসর-নীল। কিন্তু সালমান তাঁর হেলিকপ্টারটিকে গাঢ় নীল রঙে রঞ্জিত করেছেন, যাতে এটি গোপনে নীল আকাশে উড়ে যেতে পারে।
দিয়ালা১ ইরাকে নির্মিত প্রথম হেলিকপ্টার। তবে এটি আকাশে উড়তে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়।







shahid
২০১২.১২.০৩ ২০:৩০
২০১২.১২.০৩ ২১:০৮Rahik
২০১২.১২.০৩ ২২:২৮