নীলগিরিতে রাতযাপন বাসররাতের মতো রোমাঞ্চকর

বান্দরবান প্রতিনিধি | তারিখ: ০৩-১২-২০১২

  • ১৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বান্দরবানের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘নীলগিরিতে রাতযাপন বাসররাতের মতো রোমাঞ্চকর। বাসররাতের স্মৃতির মতো এ স্মৃতি আজীবন মনে থাকবে।’ আজ সোমবার সেনাবাহিনীর পরিচালিত অবকাশযাপন কেন্দ্র নীলগিরি থেকে ফিরে বান্দরবান সার্কিট হাউসে তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ কথা বলেছেন।
স্পিকার আবদুল হামিদ গতকাল রোববার দুই দিনের সফরে বান্দরবানে এসেছেন। এসে তিনি নীলগিরিতে যান। সেখানে তিনি রাতযাপন করেন এবং নীলগিরির দুই হাজার ফুট উঁচু পাহাড়ে বসে সূর্যাস্ত ও সূর্যোদয় উপভোগ করেন। আজ বান্দরবানে ফিরে সার্কিট হাউসে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।
বান্দরবানের সৌন্দর্য অতুলনীয় উল্লেখ করে স্পিকার বলেন, দেশের ভেতর এ রকম অপরূপ সুন্দর জায়গা আছে তা অনেকে জানেন না। তিনি বলেন, এ রকম মনোরম প্রকৃতিকে কাজে লাগিয়ে পর্যটনশিল্পের উন্নয়ন ঘটাতে পারলে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনমানের পরিবর্তন হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, বিরোধী দল ছাড়া সংসদ প্রাণবন্ত হয় না। দেশের স্বার্থে তাদের সংসদে আসা উচিত। রাজপথে আন্দোলন করে জনগণকে দুর্ভোগে না ফেলে সংসদে কথা বলাই ভালো বলে তিনি মন্তব্য করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর, সাংসদ ফজলে করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

rizwan mahmud

rizwan mahmud

২০১২.১২.০৩ ২০:১৪
I like this man.,

syed tauhid tamal

syed tauhid tamal

২০১২.১২.০৩ ২০:১৬
সত্যি বান্দরবনের নীলগিরির সৌন্দর্য অতুলনীয়, গত বছর আমিও এই সময় নীলগিরিতে ছিলাম। তবে বাসর রাতের মত কিনা বলতে পারব না, কারন মাননীয় স্পীকারের মত আমার সেই অভিজ্ঞতা এখনও হয়নি । :(

Mominul Islam

Mominul Islam

২০১২.১২.০৩ ২০:১৭
চমৎকার বললেন !!! তবে আপনাদের আরো বেশী বেশী করে এসব দেখা দরকার তাতে আপনাদের মন ভালো হবে আর দেশে হানাহানির রাজনীতির মাতরা কমবে।

Dr. Moazzem Hossain Nilu

Dr. Moazzem Hossain Nilu

২০১২.১২.০৩ ২০:১৮
আমিও নীলগিরিতে রাত্রীযাপন উপভোগ করতে চাই মাননীয় স্পীকার। কিন্তু কিভাবে ?

Tareq Aziz

Tareq Aziz

২০১২.১২.০৩ ২০:২৬
মাননীয় স্পীকার কি বান্দরবানের বগালেক গিয়েছেন? বগালেকের সৌন্দর্যের তুলনা আসলে আর কিছুর সাথে হয় না !!

২০১২.১২.০৩ ২০:৪০
কয় কি ! কিসের সাথে কিসের তুলনা ...........। নকি ?!
২০১২.১২.০৩ ২১:০৫
@ Dr. Moazzem Hossain Nilu, আপনি কোন পর্যটন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। মাননীয় স্পিকারকে কেন জিজ্ঞেস করছেন। আমাদের অভ্যাস, কোন কিছুকেই ভালো চোখে দেখতে পারি না। খালি প‌্যাচ কষি।

মেহজাবিন চৌধুরী

মেহজাবিন চৌধুরী

২০১২.১২.০৩ ২১:০৬
মাননীয় স্পিকার, আসলেই নীলগিরিতে রাত্রি যাপন বাসর রাতের মত রোমাঞ্চকর। আমি বিয়ের পর হানিমুনে বান্দরবান গিয়েছিলাম। নীলগিরিতে রাত্রিযাপন করি। এত সুন্দর জায়গা বাংলাদেশে আছে, বিশ্বাস করতে পারি নি।

রিহান্নুম রুবাইয়াত

রিহান্নুম রুবাইয়াত

২০১২.১২.০৩ ২১:০৬
মাননীয় স্পীকার শীতকালে গিয়েই এই বর্ণনা! বর্ষাকালে গেলোতো আপনি ভাষা হারিয়ে ফেলবেন। এই বয়সী রোমান্টিক স্পীকার-কে আমার ভালই লাগে!

Dr.Mim Iqbal Ahmad

Dr.Mim Iqbal Ahmad

২০১২.১২.০৩ ২১:১০
মাননীয় স্পিকার যথার্থ ই বলেছেন... নীলগিরিতে আমি দুই বার রাত কাটিয়েছি... আগামীতে আবারও যেতে চাই নীলগিরিতে ...

Bidhan Chandra roy

Bidhan Chandra roy

২০১২.১২.০৩ ২১:১৯
Thanks honourable speaker. Very interesting command. Many people Will be interested to go Nilgiri by this speech. So, if you talk like this speech in parlament opposition party will interest to go parlament. Then we can see a flexiable invironment between our present government and opposition party. Besides this country will get a fair ellection.

nurul absar hussain

nurul absar hussain

২০১২.১২.০৩ ২১:২২
স্পিকার রসিক বটে

Masud Rana

Masud Rana

২০১২.১২.০৩ ২১:৪৩
আমি গত সপ্তাহে ঘুরে এসেছি। দিনের বেলাতেই আমার যে রকম ভালো লেগেছে তাতে মনে হয় আপনি ঠিকই বলেছেন। আসলেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্রগ্রাম। আমার তো মনে হয় বান্দরবান সবচেয়ে সুন্দর জায়গা বাংলাদেশের। সত্যি কথা বলতে আমার দু'চোখ জুড়িয়ে গেছে।

Farhan Fardin

Farhan Fardin

২০১২.১২.০৩ ২২:১১
ভাল!!

M A Ghani Sarker

M A Ghani Sarker

২০১২.১২.০৩ ২২:৩৩
মাননীয় স্পীকার নীলগিরিতে রাত্রি যাপন বাসররাতের মত রোমাঞ্চকর জেনে খুশী হলাম।

Faria Naznin

Faria Naznin

২০১২.১২.০৩ ২২:৫৩
নীলগিরিতে মধুচন্দ্রিমার মধুর অভিজ্ঞতা মনে হলে এখনো গায়ে রোমান্ঞ্চে কাঁটা দিয়ে ওঠে। বাইরে কনকনে শীত, কুয়াশা, বন্যতা, আর ভেতরে আরামদায়ক উষ্ণতার পরশ, এর কি কোন তুলনা হয়?

mukta rahman

mukta rahman

২০১২.১২.০৩ ২২:৫৫
মাননীয় স্পীকারের রসবোধ দেখে মুগ্ধ আমি। পুরো পার্বত্য চট্টগ্রাম - ই সুন্দর, তবে সব চেয়ে বেশী সুন্দর বর্ষাকাল শেষের সময়টা ।

anwar

anwar

২০১২.১২.০৩ ২৩:০৬
বানদরবানের পাহাড়ে বসে সূর্যাস্ত ও সূর্যোদয় উপভোগ করাটা অনেক সুকের.................9c

Adnan IB

Adnan IB

২০১২.১২.০৪ ০০:০০
Nilgiri is an awesome place... I loved the place, I went there in full moon, best moon ever,
I actually went there 2 times, 2011 and 2012. but in 2012 I realize that authority actually destroying the place. Its losing natural beauty, they are making parks, concrete benches Etc. Don't know how long it's natural beauty will last.......................