এএনডব্লিউ অ্যাসোসিয়েটস স্টক ব্রোকার ও স্টক ডিলার সনদ পেল
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য এএনডব্লিউ অ্যাসোসিয়েটস লিমিটেডকে স্টক ব্রোকার ও স্টক ডিলার সনদ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সম্প্রতি এসইসি এই সনদ দেওয়ার বিষয়টি অনুমোদন করে। আজ সোমবার ওই প্রতিষ্ঠানের ঠিকানায় এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে এসইসি সূত্রে জানা গেছে।
এসইসি সূত্রে জানা যায়, এএনডব্লিউ অ্যাসোসিয়েটস লিমিটেডের স্টক ব্রোকার নিবন্ধন নম্বর ৩.১/ডিএসই ২৪০/২০১২/৪৯৬ এবং স্টক ডিলার নিবন্ধন নম্বর ৩.১/ডিএসই ২৪০/২০১২/৪৯৭। এ প্রতিষ্ঠানের ডিএসইর সদস্য নম্বর ২৪০।
এই নিবন্ধন পাওয়ায় প্রতিষ্ঠানটি এখন গ্রাহকদের শেয়ার কেনাবেচা-সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







