এসএসসি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি শুরু

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৩-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ৫ মার্চ পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, গতকাল রোববার পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে।
ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে জানান, পূর্বঘোষণা অনুযায়ী ১ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১ ও ২ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় তা ৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন