• হোম
  • বিনোদন
  •   হিল্লোল ও নওশীনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

হিল্লোল ও নওশীনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনলাইন প্রতিবেদক | তারিখ: ০৩-১২-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
নওশীন-হিল্লোল

নওশীন-হিল্লোল

অভিনয়শিল্পী নওশীন নাহরীন ও আদনান ফারুক হিল্লোলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। গত ১ ডিসেম্বর শনিবার টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভায় হিল্লোল ও নওশীনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
সংগঠনটির সভাপতি মামুনুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন,‘ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠশিল্পী ও কলাকুশলীদের সম্পর্কে অবজ্ঞাসূচক এবং নাট্য পরিচালক ও প্রযোজকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার পরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণ না করায় অভিনয়শিল্পী হিল্লোল ও নওশীনকে তিন মাসের জন্যে বয়কট করা হয়েছিল। পরে নভেম্বরের প্রথম সপ্তাহে পৃথক পৃথক চিঠিতে হিল্লোল ও নওশীন ক্ষমা প্রার্থনা করলে সংগঠনের সভায় তাদেরকে সতর্ক করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনকি এ দুজন মৌখিকভাবেও জানিয়েছেন যে, ভবিষ্যতে তাঁরা এ ধরনের আচরণ আর করবেন না।’
মামুনুর রশীদ আরও বলেন, ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন শুধু শিল্পীদের অনিয়মের বিরুদ্ধে কাজ করবে না। যদি কোনো পরিচালক কিংবা প্রযোজকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়া যা তাহলে সেটার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, এ বছরের ১২ জুলাই চ্যানেল টুয়েন্টিফোরের ডাইন আউট উইথ আস অনুষ্ঠানে ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র শিল্পী ও কলাকুশলীদের সম্পর্কে অবজ্ঞাসূচক এবং নাট্য পরিচালক ও প্রযোজকদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার হিল্লোল, নওশীন ও সারিকার উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। নিষেধাজ্ঞা আরোপের পর দোষ স্বীকার এবং আপত্তিকর মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ৩ নভেম্বর সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় সারিকার ওপর থেকে বয়কট প্রত্যাহার করে নেওয়া হয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Kangkan Khaiyam

Kangkan Khaiyam

২০১২.১২.০৪ ০০:০৯
I am amazed with this series of news about these two people. But in No news in prothom alo has sated what they said about senior artist. Isn't it quiet wired????