তাঁর ভাষা বাকশালী ভাষাকেও হার মানিয়েছে

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৩-১২-২০১২

  • ১৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, তা গণতন্ত্রের ভাষা নয়। তাঁর ভাষা বাকশালী ভাষাকেও হার মানিয়েছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
সুশীল ফোরাম নামের একটি সংগঠন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে। এতে জামায়াতে ইসলামীকে সমাবেশ করতে না দেওয়া ও বিএনপির রাজপথ অবরোধ কর্মসূচিকে বেআইনি ঘোষণা করার সমালোচনা করেন খন্দকার মোশাররফ।
বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। সভা-সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন এ সমাবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে বিএনপি রাজপথ অবরোধের মতো শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী একে বেআইনি বলে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। সুতরাং এ সরকারকে গণতান্ত্রিক সরকার বলা যায় না।’
খন্দকার মোশাররফ অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল। এখন আবার হুমকির মুখে নিয়ে যাচ্ছে।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচন নিশ্চিত করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে।
খন্দকার মোশাররফ বলেন, ১৯৯৬ সালে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস ও অনাস্থার জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযোজিত হয়েছিল। তিনি বলেন, আজ সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব ১৯৯৬ সালের চেয়ে বেশি। এ অবস্থায় আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

শওকত হাসান

শওকত হাসান

২০১২.১২.০৩ ১৩:৫৪
জামাতের জন্য কত পিরিতি।

Prodip

Prodip

২০১২.১২.০৩ ১৪:০৬
মি খন্দকার মোশারফ এর কাছে জানতে চাই, উনার ভাষাটা কী রকম ছিল ? যুদ্ধাপরাধীদের পক্ষে বলার জন্য অাপনার বিচার করা দরকার ।
২০১২.১২.০৩ ১৪:১০
অাপনারা কথায় কথায় বাকশাল এর রেফারেন্স দিয়ে একটা তীব্র অবস্থা বোঝাতে চান । বাকশাল অাপনাদের অতীতের স্বৈরাচারি অাচরন থেকে অনেক ভালো ছিল ।

Mahbub

Mahbub

২০১২.১২.০৩ ১৪:১৩
বাকশালের সমালোচনা করার আগে একটু চিন্তা করিও কেন তোমাদের নেতা বাকশালের সদস্য হয়েছিল? বাকশাল যদি সফল হত তবে আমরা আজ চীন, মালয়েশিয়ার কাতারে থাকতাম আর সকাল-বিকাল নেতার (পাতি) ছবক শুনতে হত না। যতসব.............

ibne mizan

ibne mizan

২০১২.১২.০৩ ১৪:১৬
ঠিক বলেছেন।

S. M. Abdul Haque

S. M. Abdul Haque

২০১২.১২.০৩ ১৪:২৬
বাকশাল অতি পূরাণ, নতুন কিছু থাকলে বলুন...

Mia Russel (UK)

Mia Russel (UK)

২০১২.১২.০৩ ১৪:৩৪
very wise words!!!

anisur rahman

anisur rahman

২০১২.১২.০৩ ১৪:৫৮
সঠিক কথা বলেছেন ।
২০১২.১২.০৩ ১৫:১২
Mr. Mosharoof ! Pls don't cry for zamayet.

B. Rashid

B. Rashid

২০১২.১২.০৩ ১৫:২৫
স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হবে না, তাহলে নিসিধধ করছেন না কেন?
২০১২.১২.০৩ ১৫:৩১
No extra love for jamat. This is called democracy.

২০১২.১২.০৩ ১৫:৩১
Right

Tuhin

Tuhin

২০১২.১২.০৩ ১৫:৩৮
বর্তমান সরকারের আমলে কুন নির্বাচনকে প্রভাবিত করার প্রমান আমরা জনগন পাই নি। তাই দলিয় সরকারের অধিনে নিরবাচন করা জায়। তবে নির্বাচন কমিশনকে আর শক্তিশালী করতে হবে। বি এন পি বা খালেদা কাউকে বিশ্বাস করেন না বলে অসাংবিধানিক সরকার আবার আনতে হবে। সারা প্রীথিবিতে যে ভাবে নির্বাচন সে ভাবেই বাংলাদেশেও হতে হবে। অনন্ত কা ল আমরা অগনতান্ত্রিক থাকতে পারি না।

A.Forkan

A.Forkan

২০১২.১২.০৩ ১৬:১০
তারেক যাদের নেতা, হাওয়া ভবন যাদের সংসদ দেশটা তাদের গেলে কেমন হবে তা সবার জানা

md.zulfiquer islam

md.zulfiquer islam

২০১২.১২.০৩ ১৬:১৬
Sir it is not unknown to you that your leader was joined with BAKSAL.Why you are so frighten in Baksal.To see the On going situation with Jammat & BNP & other activities of Main political party we think BAKSAL was better than this kind of Democracy.

mr russel

mr russel

২০১২.১২.০৩ ১৬:১৯
you are 100 percent correct.

firoz

firoz

২০১২.১২.০৩ ১৬:২৩
জামাতের জন্য এত দরদ ?

Masud Mia

Masud Mia

২০১২.১২.০৩ ১৬:৩০
কাকে কি বলছেন ?

Md. Zakir Hossain

Md. Zakir Hossain

২০১২.১২.০৩ ১৮:১৪
স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হবে না, তাহলে নিসিধধ করছেন না কেন?