শিরোনাম:

ইসলামী বিশ্ববিদ্যালয়

ব্যবসায় প্রশাসন অনুষদ ঘেরাও

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০৩-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল রোববার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ঘেরাওসহ শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষকেরা।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষক সমিতির ব্যানারে একটি প্রতিবাদ শোভাযাত্রা মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রশাসন ভবনের ভেতরের করিডরে আন্দোলনরত শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলীর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ‘দুর্নীতিবাজ উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ তাঁদের দায়িত্ব পালন করতে ব্যর্থ। তাই তাঁদের অপসারণ করতে হবে।’ এ সময় গত ১৯ নভেম্বর শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিক্ষকেরা।
বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ব্যবসায় প্রশাসন অনুষদ ঘিরে ফেলেন। এ সময় শাহজাহান আলী ওই অনুষদের নিজ কক্ষে অবস্থান করছিলেন। ঘেরাওয়ের খবরে তিনি পেছনের ফটক দিয়ে বের হয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যান। শাহজাহান আলীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন