• হোম
  • প্রথম পাতা
  •   জামায়াতকে বেআইনি সমাবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতকে বেআইনি সমাবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৩-১২-২০১২

  • ৬ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

অনুমতি না নেওয়ায় আজ সোমবার ঢাকাসহ দেশের কোথাও জামায়াতে ইসলামীকে বেআইনি সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এ কথা বলেন।
সমাবেশ করতে না দেওয়ার কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রচলিত আইনে রাজধানী ঢাকায় সভা-সমাবেশ করতে হলে যেকোনো দলকেই ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) অনুমতি নিতে হবে। আমার জানামতে, এখন পর্যন্ত জামায়াত পুলিশ কমিশনারের অনুমতি নেয়নি বা অনুমতির জন্য কোনো আবেদন করেনি। তাই বিনা অনুমতিতে ঢাকা বা দেশের কোনো অঞ্চলে আমরা কোনো বেআইনি সমাবেশ করতে দেব না।’
জামায়াত দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, সরকারের ‘দুঃশাসন ও সীমাহীন দুর্নীতি’র প্রতিবাদে আজ সোমবার বেলা তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর সড়কে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। গতকাল এক বিবৃতিতে জামায়াতের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খান দাবি করেন, সমাবেশ ও তাতে মাইক ব্যবহারের অনুমতি চেয়ে গত ২৯ নভেম্বর পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছেন তাঁরা।
জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘জামায়াত সমাবেশ করার জন্য আবেদন করেছে। কিন্তু নিরাপত্তার কারণে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১২.১২.০৩ ১১:০৩
নিত্যনৈমিত্তিক জীবনে মিথ্যা বলাকে পাপ মনে না করলেও অন্ততঃ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আসীন থাকার সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগী সাহেবের উচিত মিথ্যা বলা থেকে বিরত থাকা।

২০১২.১২.০৩ ১১:০৯
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুধু সত্যের অপলাপ নয় বরং তার ব্যাক্তিত্ব ও পদমর্যাদার সাথে সংগতিহীন।

২০১২.১২.০৩ ১১:১৭
দয়া করে সামাবেশ করার অনুমতি দিয়ে সংঘাত এড়ান।

Rajeeb Khan

Rajeeb Khan

২০১২.১২.০৩ ১১:২৯
ক্রমাগত বৈষম্য, অবিচার, রাজনৈতিক-সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিতকরণ তাদেরকে সহিংস করে তুলতে পারে।

২০১২.১২.০৩ ১৩:০৭
পুলিশের এই ধরনের উদাসিনতার কারনে অনেক অসহায় ও নিরপরাধ মানুষকে নাজেহাল হতে হয়। এরা হচ্ছে লাইসেন্স ধারী সন্ত্রাসী যাদের বিরুদ্ধে কেউ কিছূ বলতে পারে না।

Md. Mahamudul Hashan (Biplob)

Md. Mahamudul Hashan (Biplob)

২০১২.১২.০৩ ২০:৫৯
ধৈর্য্য বলতে কারো জন্য অপেক্ষা করার ক্ষমতাকে বোঝায় না,
ধৈর্য্য বলতে বোঝায় কারো জন্য অপেক্ষা করার সময় সুস্থ মানসিকতা ধরে রাখাকে।