মেট্রোরেলে ২১০ কোটি ডলার দেবে জাপান

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৩-১২-২০১২

  • ১৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পে ২১০ কোটি ডলার বা ১৬ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দেবে জাপান। এই প্রকল্পের অধীনে রাজধানীর প্রস্তাবিত মেট্রোরেলপথ করা হবে।
সচিবালয়ে গতকাল রোববার বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত শিরো সাদাশিমোর সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এ সময় উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘জাপান সরকার এমআরটি প্রকল্পে ২১০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি জানাতেই জাপানি রাষ্ট্রদূত আমার কাছে এসেছেন। এমআরটি প্রকল্পের কাজ চলতি অর্থবছরে শুরু হয়ে ২০১৭ সালের মধ্যে শেষ হবে।’ তিনি জানান, ২৭০ কোটি ডলারের এই প্রকল্পে বাকি অর্থ নিজস্ব উৎস থেকে সংস্থান করা হবে।
এমআরটি ছাড়া আরও তিনটি প্রকল্পে জাপান ৮০ কোটি ডলারের বেশি ঋণ দেবে বলে জানান অর্থমন্ত্রী। এর মধ্যে ভেড়ামারা কম্বাইন্ড পাওয়ার সাইকেল প্ল্যান্ট প্রকল্পের জন্য দেবে ৪৬ কোটি ৭০ লাখ ডলার। ন্যাশনাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন প্রকল্পে দেবে ২৩ কোটি ৮০ লাখ ডলার। আর স্বাস্থ্য খাতের উন্নয়নে দেবে ১০ কোটি ডলার।
মেট্রোরেলের পথ উত্তরার তৃতীয় প্রকল্প থেকে শুরু করে পল্লবী হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর, সংসদ ভবনের পাশ ঘেঁষে শাহবাগ হয়ে দোয়েল চত্বর দিয়ে প্রেসক্লাব হয়ে মতিঝিলে গিয়ে শেষ হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

আলী আল মাসুদ

আলী আল মাসুদ

২০১২.১২.০৩ ০৩:০৯
Is it going to be another Padma bridge history?

Modesser Ali

Modesser Ali

২০১২.১২.০৩ ০৫:০৮
ভালই তো, ইলেকশন ফান্ডে আরও কিছু টাকা যোগ হবে...

মাহতাব হোসেন # বাউফল # পটুয়াখালী #

মাহতাব হোসেন # বাউফল # পটুয়াখালী #

২০১২.১২.০৩ ০৬:৪০
জাপান ঢাকায় মেট্রো রেলপথ করার জন্য বাংলাদেশকে ঋণ দেবে- খুবই ভাল কথা ; খেয়াল রাখবেন, যেন শেয়ারবাজার-খোর, পদ্মাসেতু-খোর, কালো বেড়াল, কুইক রেন্টালের নয়ছয়কারী বা ব্যাংকখোর-এর মত কেউ যেন মেট্রো রেলখোর হয়ে আত্মপ্রকাশ না করে।

২০১২.১২.০৩ ০৭:৪৯
Please complete Padma Bridge before showing us another dream project...

Shamim Khan

Shamim Khan

২০১২.১২.০৩ ০৭:৫৬
Japan is Bangladesh's #1 friend.

Poresh Chandra Roy

Poresh Chandra Roy

২০১২.১২.০৩ ০৮:১৫
খবরটি সত্যি আনন্দের, জাপানকে শুভেচ্ছা জানাই ।

Shafiq  Bhuiyan

Shafiq Bhuiyan

২০১২.১২.০৩ ০৮:২৭
গত ৪ বছরে যোগাযোগ খাতে একটাকার কাজ হয়েছে বলে মনে হয়না। খরচ হয়েছে হাজার হাজার কোটি টাকা। এই ষোলহাজার কোটি টাকাও এই সরকারের দ্বারা লুঠপাট হবে কোন সন্দেহ নেই। যাবার বলায় তো কাজ কেউ করেনা। সমস্ত ফ্লাইওভারের কাজ বন্ধ, মেট্রোরেল বন্ধ অথচ টাকা খেয়ে ফেলা হচ্ছে। জাপান কেন জেনে শুনে দিচ্ছে জানা নেই তবে তারাও যে কোন উদ্দেশ্যেই দিচ্ছে তাতে কোন সন্দেহ নেই। বিশ্বব্যাংকের এত বড় দুর্নীতির অভিযোগের পরেও যখন টাকা দেয় তার মানে এই দাড়ায়।

Tarique Bin Shahid

Tarique Bin Shahid

২০১২.১২.০৩ ০৯:১৪
vERY NICE BUT WHAT WILL BE FOR DHAKA TO NARAYANGONJ RAIL GOVERNMENT MAKED RENT 10 TAKA INSTEADOF 6 & 5 ??????? AT A TIME DOUBLE STRENGTH IS FOR NARAYANGONJ TO CHASHARA IS 10 & DHAKA ALSO 10 TAKA ?????

ABDUL MAJID QUAZI

ABDUL MAJID QUAZI

২০১২.১২.০৩ ০৯:২১
বাংলাদেশি ঠিকাদার কাজ করলে এটাকায় প্রকল্প সম্পন্ন করা যাবে কি ?

২০১২.১২.০৩ ০৯:৪৯
এত সাহায্য নিয়ে এত উন্নয়ন--- শেষে রিনের জোয়ারে ভেসে না যাই!!! লসের খাতে রিন নিয়ে উন্নয়ন করা মানে দেশকে দেউলিয়া করার পায়তারা। বিমানে লস, সেখানে রিন নিয়ে মেরামত করছে, বাংলাদেশ রেল ওয়ে সারা জীবন লস দিয়ে এখন রিন মেট্রো করা হচ্ছে। শেষে রিন নিয়ে রিন পরিশোধ করতে না হয়। আগে নিজেদের চরিত্র শোধন দরকার, তা না হলে উন্নয়নের নামে জনগনের সম্পদ লুট করার শামিল হবে।

২০১২.১২.০৩ ১০:০৩
"স্বপন যদি মধুর হল, হোক না সে মিছে কল্পনা----- জাগিয়োনা আমায় জাগিয়োনা।"

২০১২.১২.০৩ ১০:৪৩
উনাদের কাছে খালি দিব, করবো, উদ্যোগ নেয়া হয়েছে চার বছর ধরে এসবই শুনে আসছি, প্রধানমন্ত্রী এখনো পুর্ববর্তী সরকারের শুরু করা প্রকল্প উদ্ভোধন করে সময় কাটাচ্ছেন, ক্ষমতার চার বছর পর এখনো উনি কুইকরেন্টালের মধ্যেই পড়ে আছেন। যে ক'টা দিন বাকি আছে সরকার চাইলেও নতুন কিছু শেষ করতে পারবে না তাই এখন শুরু হবে ভিত্তিপ্রস্থর স্থাপনের নাটক, আর বক্তৃতা দিয়ে গলা ফাটাবেন সব তো আমরাই করেছি !!!

ibne mizan

ibne mizan

২০১২.১২.০৩ ১৪:২০
আমি সামান্য ভাগ চাই। এই ধরুন ১০%? বেশি চেয়েছি কি?

suman Ranjan Sarkar

suman Ranjan Sarkar

২০১২.১২.০৩ ১৪:৪৪
Good step

Poresh Chandra Roy

Poresh Chandra Roy

২০১২.১২.০৩ ১৬:৩৩
আমরা দেখতে চাই পণ্য আমদানির ক্ষেত্রে কি রকম সুবিধা পাচ্ছি । তবে এই মেলা আমাদের দেশের উদ্দক্তাদের জন্য খুবই প্রত্যাশার, নতুন ধ্যান ধারণা পাওয়া যাবে এখান থেকে যেটা তরুণ উদ্দক্তাদের জন্য নতুন দার । আমি আশা করি আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো ।

nazrul

nazrul

২০১২.১২.০৩ ১৬:৫১
এটি একটি ভাল খবর

Hazrat Ali

Hazrat Ali

২০১২.১২.০৩ ১৮:৩৭
খবরটি সত্যি আনন্দের, কিন্তু ভয় আবার পদমা সেতু মেতো না হলে ভালো ।

shah

shah

২০১২.১২.০৩ ২১:০৫
বাহ বাহ এখন আবার ২১০ কোটি ডলার!!!বিদেশ থেকে টাকা আনার বেপারে সরকারের সবসময় এত তরিঘরি কেন?এই প্রকল্পের কথাতো এতদিন শুনি নাই।আর জাপান আদৌ কি টাকা দিবে বলেছে নাকি এটা নির্বাচনে উতরানোর একটা অপকৌশল?জাইকার ওয়েব সাইটে এধরনের কোনো প্রকল্পের কোনো উল্লেখ নেই।প্রথম আলো কি একটু বের করার চেচ্টা করবে আসল সত্যটা কি?আমি জাকার লিন্কটা দিয়ে দিলাম সবার জন্য।
http://www2.jica.go.jp/en/yen_loan/index.php/module/search?anken_name=&area1=2&area2=2&area3=2&country1=70&country2=0&country3=0&section1=2&section2=0&section3=0&industry1=0&industry2=0&industry3=0&anken_kubun=0&chotatsu_kubun=0&from_year=&to_year=&submit=Search

M W Noman

M W Noman

২০১২.১২.০৩ ২১:৪০
সামনে তাহলে আরও একটা ঈদ আসছে। পদ্মা ব্রীজের ঈদটা ঠিকমত জমেনি। এবার নিশ্চয় আগের বারের ভুল গুলো হবে না। এটা একটা সফল প্রকল্প হতে যাচ্ছে। সুতরাং সরকারী দল কে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, মেট্রোরেল মোবারক।