পুরুষের দৃষ্টি ওপরে, নারীর নিচে!

প্রথম আলো ডেস্ক | তারিখ: ০৩-১২-২০১২

  • ৬ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
গবেষণায় দেখা গেছে, নারী লাল এবং পুরুষ নীল অংশগুলোর দিকে দৃষ্টি দেয়

গবেষণায় দেখা গেছে, নারী লাল এবং পুরুষ নীল অংশগুলোর দিকে দৃষ্টি দেয়

নারী ও পুরুষের চোখের দৃষ্টি নিয়ে আগেও অনেক গবেষণা হয়েছে। ওই সব গবেষণায় নির্দিষ্ট চিত্র ব্যবহার করা হয়েছিল। এবার ব্যবহার করা হয়েছে কিছুটা ইঙ্গিতপূর্ণ ছবি। গবেষণায় দেখা গেছে, উভয়ের দৃষ্টিতে ভিন্নতা রয়েছে।
যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গবেষণা চালান। এটি বিজ্ঞান সাময়িকী প্লস ওয়ান-এ প্রকাশিত হয়েছে।
গবেষকেরা ১৯ থেকে ৪৭ বছর বয়স্ক ২৬ জন নারী ও ২৬ জন পুরুষের ওপর গবেষণা করেন। গবেষকেরা চলচ্চিত্র ও চিত্রকলা থেকে কিছু ছবি নারী-পুরুষকে আলাদাভাবে দেখতে দেন। কিছু ছবি নেওয়া হয় সাউন্ড অব মিউজিক, ইনসাইড ম্যান, ব্লু প্লানেট ইত্যাদি চলচ্চিত্র থেকে। আর নেওয়া হয় আঁকা কিছু ছবি। গবেষকেরা ছবির এক থেকে পাঁচটি স্থানকে গুরুত্ব দেন। এসব স্থানের মধ্যে রয়েছে: মুখমণ্ডল, চোখ, হাত ইত্যাদি।
এখানেই দেখা গেল, নারী-পুরুষের দৃষ্টি এক জায়গায় পড়ছে না। নারীরা ছবির নিচের অংশের দিকে দৃষ্টি দিচ্ছেন। অন্যদিকে পুরুষেরা দিচ্ছেন ওপরের অংশে।
গবেষক দলের অন্যতম সদস্য ফেলিক্স মার্সার মস বলেন, ইউরোপের সংস্কৃতিতে সরাসরি চোখের দিকে তাকানোর অর্থ হুমকি বোঝায়। তাই হয়তো নারীরা সরাসরি চোখের দিকে তাকানোর ঝুঁকি নেননি, বরং তাঁরা পুরুষের ছবির নিচের অংশে তাকিয়েছিলেন।
গবেষক মার্সারের মতে, এই গবেষণার ফলাফল দৃষ্টির পরিবর্তন নিয়ে ভবিষ্যতে আরও ভালো গবেষণায় সহায়তা করবে। বিশ্ববিদ্যালয়ের যাঁরা চোখের ট্র্যাকিংয়ের কাজ করেন, তাঁরা এই নারী-পুরুষের দৃষ্টির পার্থক্য মাথায় রাখলে কাজটি সহজেই করতে পারবেন। ন্যাশনাল জিওগ্রাফিক নিউজ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

আবু নোমান মু. আতাহার আলী

আবু নোমান মু. আতাহার আলী

২০১২.১২.০৩ ০৪:৩৬
মজার ব্যপার, তবে এর মাধ্যমে যেন নারীদেরকে হেয় করে কেউ কোনো মন্তব্য না করেন ।

Md. Abdullah Al Mamun (Maruf)

Md. Abdullah Al Mamun (Maruf)

২০১২.১২.০৩ ১২:৫০
মজার তথ্য!

G. Rahman

G. Rahman

২০১২.১২.০৩ ১২:৫৯
Glorious Qur'an

NASIR

NASIR

২০১২.১২.০৩ ১৭:১৫
মজার তথ্য!

Hazrat Ali

Hazrat Ali

২০১২.১২.০৩ ১৯:৩১
ভেরি নাইস খবর ।

Md. Arman Mahmud

Md. Arman Mahmud

২০১২.১২.০৩ ২১:০৯
উদ্ভট গবেষনা আর কি ! গবেষনার বিষয়ের অভাব চলছে ।