বক্তৃতায় ল্যান্ট প্রিটচেট
প্রবৃদ্ধি ধরে রাখার জন্য কাঠামোগত সংস্কার দরকার
‘ফোক অ্যান্ড দি ফর্মুলা—পাথওয়েজ টু ক্যাপাবল স্টেট’ শীর্ষক লোক বক্তৃতা দিচ্ছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যান্ট প্রিটচেট ষ ছবি: প্রথম আলো
একটা দেশের দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা সত্ত্বেও অনেক প্রবৃদ্ধি হতে পারে। কিন্তু সেই প্রবৃদ্ধি ধরে রাখার জন্য কাঠামোগত সংস্কার দরকার। নইলে এই প্রবৃদ্ধি টিকে থাকতে পারে না।
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যান্ট প্রিটচেট এ কথা বলেছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত ইফেক্টিভ স্টেটস অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (ইএসআইডি) কর্মসূচির আওতায় লোক বক্তৃতা দেন তিনি। বক্তৃতার বিষয় ছিল ‘ফোক অ্যান্ড দি ফর্মুলা—পাথওয়েজ টু ক্যাপাবল স্টেট’।
গতকাল রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এই বক্তৃতা অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)।
অনুষ্ঠানে বক্তব্য দেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুনল সেন। সঞ্চালনা করেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাক ইলাহী চৌধুরী স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে অর্থনীতিবিদ রেহমান সোবহান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, অধ্যাপক রওনক জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






