যুদ্ধাপরাধের বিচার নিয়ে রাজনীতি নয়: আশরাফ

বিশেষ প্রতিনিধি | তারিখ: ০৩-১২-২০১২

  • ৫ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গতকাল শোভাযাত্রা করে। ছবিটি সোবহানবাগ এলাকা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গতকাল শোভাযাত্রা করে। ছবিটি সোবহানবাগ এলাকা থেকে তোলা

প্রথম আলো

যুদ্ধাপরাধের বিচার নিয়ে রাজনীতি না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘রাজনৈতিক দিক থেকে বিরোধী দলের সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু যুদ্ধাপরাধের বিচারে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য থাকা উচিত নয়।’
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনি যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে মুক্তিযোদ্ধাদের একটি বড় শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা থেকে যুদ্ধাপরাধীদের বিচার এবং এর রায় কার্যকরের দাবি জানানো হয়।
সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার এখন সারা জাতির কামনা। সবাই একত্র না হলে এদের বিচার শেষ করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। এ জন্য সব সংকীর্ণতা ভুলে আমাদের একত্র হতে হবে।’ তিনি অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি মহল নৈরাজ্য চালিয়েছে। পুলিশের ওপর হামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দুর্বল করে দিতে চেয়েছিল। তারা প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। এরা আবারও নাশকতার জন্য তৎপর রয়েছে।
মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য এম এ মান্নান, সংগঠনের মহাসচিব এমদাদ হোসেন মতিন প্রমুখ বক্তব্য দেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Tajerul islam sadhin

Tajerul islam sadhin

২০১২.১২.০৩ ১০:৫২
মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযোদ্ধা এবং দেশের সাধারণ মানুষ সহ নারীদের উপর পাকবাহীনির সহায়তায় যুদ্ধাপরাধীরা যে নির্মম নির্জাতন করেছিলেন তাতে অবশ্যই তাদের বিচার এবং শাস্থি হতে হবে, সুতরং এ ব্যাপারে আমাদের কোন মতভেদ থাকা উচিত নয়।

২০১২.১২.০৩ ১০:৫২
আসলে কে রাজনীতি করে তা সবাই জানে । জাতি হিসেবে আমরা খুবই দুরভাগা যেখানে মুত্তিযুদদ নামক একটি শবদ ব্যবহার করে একটি দল তাদের ভবিষ্যৎ টেকানোর চেষটায় মত্ত থাকে । বিশ বছর পরেতো মুত্তিযোদদারা থাকবে না তখন কি হবে । ছাএলীগ যুবলীগ দিয়ে ভবিষ্যৎ টেকানোর চিনতা বাদ দিন ।

Tajerul islam sadhin

Tajerul islam sadhin

২০১২.১২.০৩ ১২:৩২
দেশ টেকে তো অর্থনৈতিক আয় বৃদ্ধি আর বিদেশী সাহায্য দিয়ে। আভিভাবক হীন তরুন-তরুনী দেশের কতটা উপকারে আসে? "ভালমানুষ কি ইচ্ছা করলেই হওয়া যায়? রক্তের মধ্যে ভালমানুষের বীজ না থাকলে ভালমানুষ হওয়া যায় না" শেকরের ইতিহাস ব্যাতিত আপনি বলতে পারেন আপনার গাছ বড় হতে কী পরিমাণ রস শুসে এত বড় হয়েছে।

motaleb

motaleb

২০১২.১২.০৩ ১৯:৩৫
এই ইস্যুটা নিয়ে আর কেউ রাজনীতি করুক আর না করুক আওয়ামীলীগ ঠিকই রাজনৈতিক ফায়দা হাসিল করে নিয়েছে।

nasir uddin (kuwait)

nasir uddin (kuwait)

২০১২.১২.০৩ ২১:৫৮
আপনারা নিজেরাই যুদ্ধাপরাধের বিচার নিয়ে জটিল রাজনীতি শুরু করেছেন।