গুণীজন কহেন
হলিউডে একটি বিয়ে যদি দুধের চেয়ে বেশি দিন টিকে থাকে, তাহলেই তাকে সফল বলা যায়।
রিটা রুডনার, মার্কিন অভিনেত্রী
যদি প্রথমবারে সফল না হতে পারেন, তাহলে আপনার মা-বাবাকে দোষ দিন।
মারসেলিন কক্স, লেখক
আমাকে যদি দেশের জন্য একটি ডিম পাড়তে হয়, আমি পাড়ব।
বব হোপ, মার্কিন কৌতুক অভিনেতা
টেলিভিশন মার্কিন শিশুদের অপ্রতিরোধ্য শক্তি থেকে নড়ানোর অযোগ্য বস্তুতে পরিণত করেছে।
লরেন্স যে পিটার, শিক্ষাবিদ
আপনার প্যাকেটগুলো তাড়াতাড়ি ডাকযোগে পাঠিয়ে দিন, যাতে পোস্ট অফিস সেগুলো ঈদের আগে সময়মতো হারিয়ে ফেলতে পারে।
জনি কারসন, মার্কিন টিভি উপস্থাপক
৬৫ বছর বয়সে অবসরে যাওয়া হাস্যকর। আমার বয়স যখন ৬৫ তখনো আমার ব্রণ ছিল ।
জর্জ বার্নস, মার্কিন কৌতুক অভিনেতা
আমি কখনোই বিয়ে করিনি। তবুও আমি সবাইকে বলি আমি তালাকপ্রাপ্ত, যাতে তারা মনে না করে যে আমার কোনো সমস্যা আছে ।
এলায়েন বুসলার, মার্কিন কৌতুক অভিনেতা
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






