একাত্তরের এই ভূতেরা
তেপান্তরের এক মাঠ ছিল
সেইখানে সব দৈত্য-দানো
রাজাকাররা হাঁটছিল,
ভূতেরা গান ধরছিল
প্রেতেরা নাচ করছিল,
সেইখানে এক দামাল ছেলে
সাহসেরই আগুন জ্বেলে
আঁধারগুলো মুছছিল
ওরা তা সব বুঝছিল,
একাত্তরের এই ভূতেরা
পাক হানাদারের পুতেরা
লেজ গুঁটিয়ে ছুটছিল,
এমন সময় স্বাধীনতার—
লাল সূর্য উঠছিল
বাংলাদেশের জাতীয় ফুল
শাপলা তখন ফুটছিল।
পাঠকের মন্তব্য
পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।







Rimi
২০১২.১২.০৩ ১০:১২Rimi
২০১২.১২.০৩ ১০:১২Norah Nazma
২০১২.১২.০৩ ১২:১৮