শিরোনাম:

রসকারণ

কে কার পিঠ চুলকায়?

আব্দুল কাইয়ুম | তারিখ: ০৩-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আপনার বন্ধু একটা ব্রাশ দিয়ে তার পিঠ চুলকানোর অনুরোধ করল। আপনি তার পিঠে জোরে জোরে ব্রাশ ঘষতে শুরু করলেন। তিন-চারবার ঘষার পর আপনি দুষ্টুমি করে মাঝে মাঝে এক হাতে বন্ধুর পিঠ আর ব্রাশ দিয়ে নিজের পিঠ চুলকানোর কৌশল নিলেন। বন্ধু কিন্তু বুঝতে পারবে না কখন আপনি ব্রাশ দিয়ে আর কখন হাত দিয়ে ঘষে দিচ্ছেন। মনে করবে আপনি সব সময় ব্রাশ দিয়েই তার পিঠ ঘষে দিচ্ছেন। চোখে দেখা আর স্পর্শানুভূতির সম্মিলন না ঘটলে অনুভূতির এ ধরনের সূক্ষ্ম পার্থক্য মস্তিষ্কের পক্ষে ধরা খুব কঠিন। সত্য উপলব্ধির জন্য দেখা-শোনা-স্পর্শ প্রভৃতির সম্মিলন প্রয়োজন হয়। এ জন্যই বলা হয়, ‘চক্ষু-কর্ণের বিবাদভঞ্জন’! আপনার কোনো বন্ধুকে জানতে না দিয়ে আপনি চুলকানোর ব্যাপারটা পরীক্ষা করে দেখতে পারেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন