ফিলিস্তিনকে পাওনা অর্থ দেবে না ইসরায়েল

| তারিখ: ০৩-১২-২০১২

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ইসরায়েলের কাছে কর ও শুল্ক বাবদ পাওনা অর্থ ফিলিস্তিনকে দেবে না তেলআবিব। জাতিসংঘ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে। গত শনিবার ইসরায়েলের অর্থমন্ত্রী ইউভাল স্তেইনিৎজ এ কথা জানিয়েছেন।
সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ইসরায়েলি অর্থমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, ফিলিস্তিনের মর্যাদা বৃদ্ধির প্রশ্নে জাতিসংঘের ঘোষণায় প্রতিক্রিয়া দেখাবে ইসরায়েল।’ তিনি বলেন, ‘ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে চলতি মাসের শুল্ক হস্তান্তরের কোনো ইচ্ছা আমার নেই। ওই অর্থ ফিলিস্তিনের কাছে পাওনা বকেয়া বিদ্যুৎ বিল হিসেবে ইসরায়েলি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে।’
প্রতি মাসে ইসরায়েল শুল্ক বাবদ ফিলিস্তিনকে লাখ লাখ ডলার পরিশোধ করে। ইসরায়েলি বন্দর হয়ে ফিলিস্তিনের বিভিন্ন বাজারে যাওয়া পণ্যের ওপর থেকে বিপুল অঙ্কের শুল্ক আদায় করে তেলআবিব। প্যারিস চুক্তির আওতায় এই শুল্কের একটি অংশ ফিলিস্তিনের কাছে হস্তান্তর করে আসছে ইসরায়েল, যা ফিলিস্তিনের বার্ষিক বাজেটের একটি অন্যতম অংশ। ১৯৯৪ সালে ফিলিস্তিনের সঙ্গে ওই চুক্তি সই করা হয়।
তবে মাঝেমধ্যে ফিলিস্তিনের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা হিসেবে ওই শুল্কের অর্থ জব্দ করে ইসরায়েল। এ ধরনের পদক্ষেপের কারণে মারাত্মক অর্থ-সংকটে পড়ে ফিলিস্তিন।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের তিন হাজার নতুন বসতি স্থাপনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে অ্যাশটন বলেন, ‘ইইউ বরাবরই বলে আসছে, আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সব ধরনের ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ এবং এটা শান্তিপ্রক্রিয়ায় বিঘ্ন ঘটাবে।’ এএফপি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

alamin

alamin

২০১২.১২.০৩ ০৮:১৭
নিপাত যাক শান্তি বিঘ্ন কারী ইসরায়েল !!!!!!!!!

moznu

moznu

২০১২.১২.০৩ ১৬:৩২
সারা দুনিয়াতে অনেক খ্রিস্টান অনেক মুসলিম রাষ্ট্র আছে , শুধু একটা ভুখন্ড কি ইহুদিদের জন্য ছেড়ে দেয়া যায়না, ইতিহাস ঘাটলে দেখা যায় তাদের কখনো মানুষ হিসাবেই ভাবা হয়নি সব সময়ই কোনো না কোনো ভাবে লাঞ্চিত

Mohammad Reduanul Hoque

Mohammad Reduanul Hoque

২০১২.১২.০৪ ০০:১৬
‘ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে চলতি মাসের শুল্ক হস্তান্তরের কোনো ইচ্ছা আমার নেই। ইসরায়েলের অর্থমন্ত্রী ইউভাল স্তেইনিৎজ এ কথা জানিয়েছেন। এটাতো মগের মৌল্লুখ ইসরাইলের যা ইচ্ছা তাই করবে।