শিবিরকর্মীকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ
পুলিশের ওপর হামলার ছবি দেখে আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের কর্মীরা ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে পিটিয়ে পুলিশে দিয়েছেন। ছাত্রলীগের দাবি, শিবিরের ওই কর্মীর নাম মাসুদ শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহম্মদ আলী জানান, ৬ নভেম্বর রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে পুলিশের ওপর হামলার ছবি সংগ্রহ করে তাঁরা পোস্টার তৈরি করেছেন। এই পোস্টার দেখে শিবিরকর্মী মাসুদকে ছাত্রলীগের কর্মীরা শনাক্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনে টিউটোরিয়াল পরীক্ষা দিয়ে মাসুদ বের হচ্ছিলেন। তাঁকে দেখে ছাত্রলীগের কর্মীরা পুলিশের ওপর হামলাকারী হিসেবে শনাক্ত করে পেটাতে শুরু করেন। এ সময় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মলয় কুমার ভৌমিক ও বিভাগের কয়েকজন শিক্ষক ওই শিক্ষার্থীকে ছাত্রলীগের হাত থেকে উদ্ধার করে প্রক্টরকে খবর দেন। পরে মাসুদকে মতিহার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক বলেন, ‘মাসুদ নামের এক শিক্ষার্থীকে শিবিরকর্মী সন্দেহে ছাত্রলীগ পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ শিবিরের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।







mahfuza bulbul
২০১২.১১.২৪ ১৯:০৩পুলিশ যা পারেনা !

২০১২.১১.২৪ ১৯:০৯Mohib Ullah
২০১২.১১.২৪ ২০:০৮tarequl islam
২০১২.১১.২৪ ২০:০৮Alvi
২০১২.১১.২৪ ২০:৩১Zobair
২০১২.১১.২৪ ২০:৪০Rajeeb Khan
২০১২.১১.২৪ ২০:৪৭Shahadat Khokan
২০১২.১১.২৪ ২১:০৩পুলিশের প্রয়োজন নেই
M A R KHAN
২০১২.১১.২৪ ২১:০৮Mehedi
২০১২.১১.২৪ ২১:১৪jahidul polash
২০১২.১১.২৪ ২১:২০
২০১২.১১.২৫ ০০:৩৪