শিরোনাম:

শিশু পর্নোগ্রাফি বন্ধের আহ্বান রাশিয়ার

অনলাইন ডেস্ক | তারিখ: ২৪-১১-২০১২

  • ৪ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফি বন্ধে ৫০টির বেশি দেশের পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার সরকার। এ জন্য রাশিয়া যে অভিযান শুরু করেছে, তাতে ওই সব দেশের পুলিশ বাহিনীকে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলেসভ গতকাল শুক্রবার এই আহ্বান জানান।
গতকাল কৃষ্ণসাগর অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা ফোরামের এক সভায় ভ্লাদিমির কোলোকোলেসভ জানান, তাঁর দেশ ‘সর্নিয়াক’ বা আগাছার মূলোৎপাটন নামের এক অভিযান শুরু করেছে। যারা ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করা এ অভিযানের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, ‘তথ্যমাধ্যমে অপরাধকর্মের সংখ্যা ক্রমেই বাড়ছে। এসব অপরাধের জন্য নৈতিক ও বস্তুগত ক্ষতির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। একসঙ্গে বিভিন্ন দেশে সক্রিয় এমন অপরাধী চক্রের তৎপরতাও হরহামেশা দেখা যাচ্ছে।’
মন্ত্রী জানান, এখন পর্যন্ত শিশু পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত এমন দেড় হাজার ইন্টারনেট ব্যবহারকারীকে চিহ্নিত করা হয়েছে। এরা রয়েছে ৬৪টি দেশজুড়ে।
শিশুদের রক্ষার জন্য আন্তর্জাতিক আইনের ব্যবহার ও প্রয়োগের ওপরও তিনি জোর দেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

ফিরোজ ভাই

ফিরোজ ভাই

২০১২.১১.২৪ ১৯:২৮
ইন্টারনেটে পণ্যগ্রাফি আমাদের দেশে বন্ধ করা জরুরী।
২০১২.১১.২৪ ১৯:৩৮
সব ধরনের পর্নগ্রাফি বন্ধ হওয়া দরকার।

Rajeeb Khan

Rajeeb Khan

২০১২.১১.২৪ ২১:০৪
পর্নগ্রাফি নারীর জন্য অবমাননাকর। সবার আগেই নারীকেই এগিয়ে আসা প্রয়োজন। পর্নগ্রাফি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহনে সবাইকে উতসাহিত করতে প্রথমআলোর অগ্রণী ভূমিকা প্রত্যাশা করছি।

Md.Monirul Islam

Md.Monirul Islam

২০১২.১১.২৪ ২১:১৩
Welcome! For this decision.