রাজনীতিবিদেরা শুধু ভাষণের রাজনীতি করেন
ওবায়দুল কাদের
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক নেতারা শুধু ভাষণ দেন। রাজনীতিবিদেরা শুধু ভাষণ দেওয়ার রাজনীতি করেন। তিনি নেতাদের ওই সব পরিহার করে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যবদলের রাজনীতি করার আহ্বান জানান।
আজ শনিবার গাজীপুরের টঙ্গী পৌরসভা কর্তৃক আয়োজিত দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের রাজনীতিবিদদের পরস্পর বিদ্বেষপূর্ণ বক্তব্যকে ফরমালিনের (বিষের) সঙ্গে তুলনা করে বলেন, সংসদে ও এর বাইরে রাজনীতিবিদদের বিদ্বেষপূর্ণ বক্তব্য দেশের গণতন্ত্র ও ভবিষ্যেক অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। রাজনীতিবিদদের পরস্পরের প্রতি এসব বিদ্বেষের কারণে ভালো মানুষ রাজনীতিতে আসতে অনীহা প্রকাশ করবে, যা দেশের জন্য অশনিসংকেত বলেও তিনি মন্তব্য করেন।
যোগাযোগমন্ত্রী আরও বলেন, প্রায় দুই হাজার ৪০ কোটি টাকা ব্যয়ে আধুনিক যোগাযোগ ও পরিবহনব্যবস্থা-সংবলিত বিআরটি (বাংলাদেশ র্যাপিড ট্রান্সপোর্ট) প্রকল্পের কাজ একনেকে অনুমোদিত হয়েছে। আগামী জুন-জুলাইয়ে এর কাজ শুরু হলে যোগাযোগব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান প্রমুখ। এ বছর টঙ্গী পৌরসভার পক্ষ থেকে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় নয় হাজার ৪০৪ জন সুবিধাবঞ্চিত নারী ও শিক্ষার্থীর মধ্যে চার কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।







MuslimUddin Shopnil
২০১২.১১.২৪ ১৮:১৪সুহাস
২০১২.১১.২৪ ১৮:২১Sayham Hassan
২০১২.১১.২৪ ১৮:২৩GIAS ,ITALY giasbd01@yahoo.com
২০১২.১১.২৪ ১৮:২৬Prabir Paul
২০১২.১১.২৪ ১৮:৪৪Asma Binte Rafiq (From Oman)
২০১২.১১.২৪ ১৯:১০ফিরোজ ভাই
২০১২.১১.২৪ ১৯:২২Mamun
২০১২.১১.২৪ ১৯:২২
২০১২.১১.২৪ ১৯:৪৮Md. Emadul Haq
২০১২.১১.২৪ ১৯:৫৮কথায় না বড় হবে কাজে বড় হবে।

২০১২.১১.২৪ ২০:০৩মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন (মিঠু)
২০১২.১১.২৪ ২০:০৮দেলোয়ার হোসেন
২০১২.১১.২৪ ২০:০৮Iftekhar
২০১২.১১.২৪ ২০:১১Atik
২০১২.১১.২৪ ২০:৪৯Reaz
২০১২.১১.২৪ ২০:৫৭Leean
২০১২.১১.২৪ ২১:৫৪joNy
২০১২.১১.২৪ ২৩:৩২Runa Rahim Sheikh
২০১২.১১.২৫ ০০:১৪Biplob Roy Genis
২০১২.১১.২৫ ০০:২৮