শিরোনাম:

সমুদ্রে ভাসমান সমাধিক্ষেত্র

অনলাইন ডেস্ক | তারিখ: ২৪-১১-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

হংকং তার সমুদ্র উপকূলে এক নতুন ধরনের যাত্রীবাহী জাহাজ নামানোর পরিকল্পনা করেছে। বিভিন্ন আধুনিক সুবিধাসহ পরিবেশবান্ধব জাহাজটি প্রধানত সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহার করা হবে। চিনের একটি নকশাকারী প্রতিষ্ঠান ব্রেড স্টুডিও ‘ভাসমান সমাধিক্ষেত্র’ নামের এ জাহাজের নকশা প্রণয়নের কাজ করছে। আজ শনিবার সিএনএনের এক খবরে এ তথ্য জানা যায়।
হংকং নগরে ক্রমশ জায়গা কমে যাওয়ায়, বিশেষত, সমাধির স্থানসংকটের কারণে এ ধরনের নতুন জাহাজ তৈরির চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে। জাহাজটি পরিবেশবান্ধব করতে এর ডেকে সবুজের সমারোহ ঘটানো হবে এবং বাঁশের একটি বাগানও করা হবে।
এই জাহাজে মৃত ব্যক্তির আত্মীয়দের জন্য রেস্তোরাঁসহ অন্যান্য আয়োজন রাখা হবে। পর্যটকদের জন্যও এসব সুবিধার ব্যবস্থা থাকবে।
ব্রেড স্টুডিওর বেনি লি নামের একজন নকশাকারী বলেন, ‘সাধারণত স্থাপত্যের নকশাকারীরা জীবনের কথা চিন্তা করে নকশা করেন; অধিকাংশ নকশাকারী মৃত্যু বিষয়টি নিয়ে কোনো নকশা করেন না’। তিনি আরও বলেন, ‘আমি টিভিতে দেখেছি, লোকজন সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে উত্সাহিত হয়ে তাদের প্রিয়জনের দেহ ভস্ম করে সমুদ্রে ছড়িয়ে দেয়। যে জাহাজে করে তারা যায়, সেটা থাকে খুবই ছোট। এ কাজের জন্য একটু বেশি সুপরিসর, পরিবেশবান্ধব এবং পরিবারের অন্য সদস্যদের জন্য আনন্দঘন পরিবেশ সৃষ্টির জন্য “ভাসমান সমাধিক্ষেত্র”-এর নকশা করা হয়েছে।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

rocky

rocky

২০১২.১১.২৪ ১৯:৪৯
মানুষ যে হারে বাড়ছে ভবিষ্যৎতের জন্য বাংলাদেশ এই রকম পরিকল্পনা নিয়ে রাখলে ভাল হবে,