শিরোনাম:

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব

অনলাইন ডেস্ক | তারিখ: ২৪-১১-২০১২

  • ১৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতি ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব।
আজ শনিবার দুপুরে ঢাকা কলেজে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে নৈতিক শিক্ষার গুরুত্ব এবং আশুরার তাত্পর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ধর্মকে যারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে, তাদেরও প্রত্যাখ্যান করতে হবে। জাতীয় ঐক্য থাকলে অনেক আগেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা যেত। ইসলাম শান্তির ধর্ম, এখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। তাই ঐক্যবদ্ধ হলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব।’
ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, সাবেক সচিব মো. শাহজাহান সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, মুহাম্মদ আবদুর রশীদ প্রমুখ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার এখন গোটা জাতির দাবি। ৪০ বছর আগের ঘটনার বিচার করা কঠিন কাজ। তবে এই কঠিন কাজে যাতে কোনো ভুল না হয়, সে জন্য আমরা সতর্কতা অবলম্বন করছি। আমরা আশা করি, ডিসেম্বর মাসেই শীর্ষস্থানীয় কয়েকজন যুদ্ধাপরাধীর বিচারের রায় হবে। এর মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।’
তারেক রহমান দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না—বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এ বক্তব্যকে বছরের সেরা তামাশা বলে মন্তব্য করেন হানিফ। তিনি বলেন, ‘মা হিসেবে সন্তানের জন্মদিন পালন করবেন, সুস্থতা কামনা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা আশা করেছিলাম, তারেক রহমানের জন্মদিনে সন্তানের অপকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন। কিন্তু নির্লজ্জ মিথ্যাচার করলেন। হয়তো এটা একদিন ইতিহাসে লেখা থাকবে।’
‘বাংলাদেশের মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বললেও বিদেশের মামলাকে কী বলবেন’—খালেদা জিয়ার প্রতি এমন প্রশ্ন রেখে হানিফ বলেন, ‘বাংলাদেশে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ থাকলেও বিদেশে তো কোনো প্রতিপক্ষ নেই। আপনার ছেলের বিরুদ্ধে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। সিঙ্গাপুরের ফেডারেল কোর্টে মামলায় সাত বছর কারাদণ্ড হয়েছে।’ বাসস।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Syed Harun ur Rashid Towhid

Syed Harun ur Rashid Towhid

২০১২.১১.২৪ ১৮:১০
ঐক্যবদ্ধ হলে আওয়ামীলীগ ও তাদের সশস্ত্র ছাত্র সংগঠন ছাত্রলীগ ও যুবলীগও নিষিদ্ধ করা সম্ভব, ইনশা আল্লাহ।।

firoj ahmed

firoj ahmed

২০১২.১১.২৪ ১৮:২২
"জাতি ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব। " এ কথার পিঠে আরেকটা কথা আছে “একজন বাঙালী একলায় একশ কিন্তু এক’শ জন বাঙালী এক নয়”

Tamima Parvage

Tamima Parvage

২০১২.১১.২৪ ১৮:৪৯
Syed Harun Ur Rashid Towhid : এর সাথে সহমত।

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.১১.২৪ ১৮:৫৫
তাড়াতাড়ি নিষিদ্ধ করে ফেলুন।

srabonti

srabonti

২০১২.১১.২৪ ১৮:৫৬
আওয়ামি এবং জামাত দুটিই নিষিদ্ধ করা উচিত ।

Asma Binte Rafiq (From Oman)

Asma Binte Rafiq (From Oman)

২০১২.১১.২৪ ১৯:০৫
ঐক্যবদ্ধ হলে আওয়ামীলীগ ও তাদের সশস্ত্র ছাত্র সংগঠন ছাত্রলীগ ও যুবলীগও নিষিদ্ধ করা সম্ভব, ইনশা আল্লাহ।।

zahiruddin mahmud

zahiruddin mahmud

২০১২.১১.২৪ ১৯:০৬
জামাত-শিবির সহ সকল মৌলবাদী সংগঠন নিষিদ্ধ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নিলে জনগণ আপনাদের সাথে থাকবে। কৌশলে যারা মৌলবাদী সন্ত্রাসীদের পক্ষে সাফাই গায় তাদেরও চিহ্নিত করা প্রয়োজন ।

Mohiuddin Maswood

Mohiuddin Maswood

২০১২.১১.২৪ ২০:০৭
এর মধ্যে সম্ভব অসম্ভবের কী আছে, সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ। ওটি কার্যকর করলেইতো হয়। তার উপর আছে নির্বাচনী ওয়াদা যেখানে গনরায়ও আছে তারপরও এত কেন প্যাঁচ?

Atiqur Rahman Ramzan

Atiqur Rahman Ramzan

২০১২.১১.২৪ ২০:০৭
জাতি ঐক্যবদ্ধ হলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা কেন?আরো-অনেককিছু...করা... সম্ভব।
তবে আমার কথা হলো আপনারা যদি মনে করেন জামায়াত- শিবিরের রাজনীতি নিষিদ্ব করলেই দেশে শান্তি ফিরে আসবে তাহলে, ছাত্রলীগ নামধারি ছাত্রগুলো যে ছাত্র রাজনীতির নামে নানা ধরনের চাদাবাজি - টেণ্ডারবাজি- দখলবাজি- করে জন জীবন কে অতিষ্ট করে রেখেছে সেই সব কাজের জন্য স্থায়ী লাইসেন্স দিতে চাচ্ছেন । মনে রাখবেন প্রতি-হিংসার রাজনীতি করে জামায়াত - শিবির কে নিষিদ্দ্ব করে দেশের অমংগল ডেকে আনবেন না। ভালো কে ভালো আর মন্দকে মন্দ, যোগ্য ব্যক্তিকে তার প্রাপ্য সন্মানী দিতে শিখুন তবেই আমরা আপনাদের পথে চলতে পারি।

২০১২.১১.২৪ ২০:০৮
আরেকজনের মিছিল, সমাবেশে হামলা-বাধা প্রদানে পুলিশকে নির্দেশ দিবেন আর বলবেন পুলিশের উপর হামলা হচ্ছে। কেন আপনারা নিজেদের রাজনৈতিক খায়েশ পূরণে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করছেন?

Reaz

Reaz

২০১২.১১.২৪ ২০:৫৯
plz...do it....time is so short....

Nesar

Nesar

২০১২.১১.২৪ ২১:০২
it will happen one day, which is not far.

rahi

rahi

২০১২.১১.২৪ ২১:০৯
প্রথমআলো একটি পাঠক জরিপ করলে ভাল হত....