শিরোনাম:

সশস্ত্র বাহিনীর ওপর হামলা যুদ্ধ ঘোষণার শামিল

যশোর অফিস | তারিখ: ২৪-১১-২০১২

  • ৬ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবিতে সশস্ত্র বাহিনীর ওপর হামলাকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
আজ শনিবার সকালে যশোর সার্কিট হাউস মিলনায়তনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, পুলিশের ওপর জামায়াতের এই হামলা সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে।
গণতন্ত্রের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে স্বীকৃত ও আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের বিচার চলছে। এই বিচার-প্রক্রিয়া বানচালের চেষ্টা করা হলে তা দণ্ডনীয় অপরাধ হবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সহসভাপতি রবিউল আলম, যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা শিবপদ মণ্ডল প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

MAMUN AHMED

MAMUN AHMED

২০১২.১১.২৪ ১৭:৪১
হরতালের নামে দেশের প্রতিটি রাজনৈতিক দলই কোন না কোন ভাবে অতীতে সশস্ত্র বাহিনীর ওপর হামলা করেছে।

Syed Harun ur Rashid Towhid

Syed Harun ur Rashid Towhid

২০১২.১১.২৪ ১৭:৫৫
আর যদি উনি যদি না জানে সশস্ত্র বাহিনী (আর্মি, নৌ, বিমান বাহিনী) কারা তাহলে তথ্য মন্ত্রনালয়ের দায়িত্ব কিভাবে পালন করবেন তাতো বুঝাই যাচ্ছে?

anisur rahman

anisur rahman

২০১২.১১.২৪ ১৭:৫৭
আপনি দেশে অরাজকতা সৃষ্টির জন্য সাধারন জনগনকে উস্কিয়ে দিচ্ছেন ।আপনার উচিত আইনগত ভাবে মোকাবেলা করা ।

২০১২.১১.২৪ ১৮:১৩
তার মানে কি মাননীয় মন্ত্রী মহদয় বলছেন দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.১১.২৪ ১৮:৫২
কী বলেন ? সশস্ত্রবাহিনির উপর হামলে ! কার এতো সাহস ?
২০১২.১১.২৪ ১৯:০৪
আপনারাই এগুলো করতে বাধ্য করেছেন। বর্তমান সরকারের প্রতি সাধারন জনগনেরও যুদ্ধ ঘোষনা করা উচিত।