আগে দশ ট্রাক অস্ত্র মামলার বিচার সম্পন্ন হতে পারে
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দশ ট্রাক অস্ত্র মামলার পরেই গ্রেনেড হামলা মামলার বিচারকাজ সম্পন্ন হতে পারে। অচিরেই এ মামলার বিচারকাজ শেষ করতে আইনজীবীরা কাজ করছেন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
যুদ্ধাপরাধী ও ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে ‘একুশে আগস্ট বাংলাদেশ’ নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ‘একুশে আগস্ট বাংলাদেশ’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. নাজিমউদ্দিন আহমেদ, শেখ বজলুর রহমান, আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত কয়েকজন।
গ্রেনেড নিক্ষেপ মামলার বিচারকাজে কিছুটা বিলম্ব হচ্ছে—এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই মামলার অধিকাংশ আসামি দশ ট্রাক অস্ত্র মামলারও আসামি। সপ্তাহে পাঁচ কর্মদিবসে দুটি মামলাই পরিচালিত হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।’ তিনি বলেন, ‘২১ আগস্টের নারকীয় ঘটনার সঙ্গে তত্কালীন সরকারের শীর্ষস্থানীয় নেতারা সংশ্লিষ্ট ছিলেন। এখন পর্যন্ত যেসব তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তা বিশ্লেষণ করলে দেখা যায়, সাবেক সরকারের শীর্ষপর্যায়ের লোকজন জড়িত না থাকলে এ ধরনের ঘটনা সংঘটিত করা সম্ভব হতো না।’
উপাচার্য বলেন, ‘২১ আগস্টের মতো নৃশংস ঘটনা যারা ঘটিয়েছে, তাদের বিচার বিলম্ব কারও কাম্য নয়। সাবেক গোয়েন্দাপ্রধানদের সাক্ষ্যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, এ হামলার সঙ্গে তত্কালীন শাসকদের সম্পৃক্ততা বেরিয়ে এসেছে। বাসস।







Asma Binte Rafiq (From Oman)
২০১২.১১.২৪ ১৯:২২