শিরোনাম:

দুর্নীতি-কলঙ্ক থেকে মুক্তি চায় সরকার

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৪-১১-২০১২

  • ৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দুরভিসন্ধিমূলক মামলা দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রমাণ করেছে যে তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে। মানুষ যখন হল-মার্ক, পদ্মা সেতু ও শেয়ারবাজারের দুর্নীতি-কলঙ্ক থেকে মুক্তি চায়, তখন সরকার অন্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
আজ শনিবার রাজধানীর প্রেসক্লাবে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, সরকার যতই চেষ্টা করুক, এসব কলঙ্ক থেকে মুক্তি পাবে না। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘এতই ভালো কাজ যদি করে থাকেন, তাহলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে প্রমাণ করুন।’ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, গণতন্ত্র ও ভোট রক্ষার জন্য আন্দোলন করছে বলে তিনি উল্লেখ করেন।
মওদুদ আহমদ বলেন, ‘সরকার তাদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে নির্বাচন দেওয়ার চেষ্টা করছে। অর্থাত্, প্রধানমন্ত্রীই প্রধানমন্ত্রী থাকবেন, মন্ত্রীরাও মন্ত্রী এবং সাংসদেরা সাংসদ থাকবেন। এভাবে একটি সংসদ রেখে আরেকটি সংসদ নির্বাচন করার নজির পৃথিবীর কোথাও নেই।’ তিনি বলেন, এটি হতে দেওয়া হবে না। এটি করলে দেশের গণতন্ত্র ব্যাহত হবে।
আরেকটি ১/১১ এলে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে আওয়ামী লীগ পড়বে—মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ’ ও ‘আইনের শাসন’ পরস্পরবিরোধী শব্দ। গত চার বছরে তাঁরা এমন অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Sheikh Ali Uzzaman

Sheikh Ali Uzzaman

২০১২.১১.২৪ ১৪:৩৮
১/১১ এলে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে আওয়ামী লীগ পড়বে মওদুদ আহমদ এসব কথা বলেন। আপনি কি করে বুজলেন ??????? আর ঐ পরিসতিতি কে এত ভয় পান কেন ?
২০১২.১১.২৪ ১৪:৫৯
Coco and tarek are 2 most corrupted persons in this country. They looted money of poor people. We dont want them anymore.

Nizam Uddin Ahmed

Nizam Uddin Ahmed

২০১২.১১.২৪ ১৫:০২
Mr. Moudud by his such statements wants to say and prove that they also made ACC and other autonomous bodies their agent and used them for more about two decades while they ruled the country.

Prodip

Prodip

২০১২.১১.২৪ ১৫:০৭
এসব সস্তা পারসুয়েশন এ সাধারন মানূষ ভোলে না

Naz

Naz

২০১২.১১.২৪ ১৫:০৭
হল-মার্ক, পদ্মা সেতু ও শেয়ারবাজারের দুর্নীতি আর যতই দুর্নীতি থাকুকনা কেন তাই বলে ককোর দুর্নীতি আর চুরির কাহীনি কি দুদক বাদ দিয়ে দেবে?? আপনাদের মুখোশ খুলে যাচ্ছে! তারেক-ককো বন্ধনা গাওয়া না ছাড়লে আগামী নির্বাচনেও ভরা ডুবি হবে।
২০১২.১১.২৪ ১৫:১১
This is very questionable that BNP do not have any reliable and credible spokesman.

Md. Kamruz Zaman Chowdhury (Titu)

Md. Kamruz Zaman Chowdhury (Titu)

২০১২.১১.২৪ ১৫:১২
”কোকোর দুর্ণীতি প্রমাণিত” আর সেটাকেই শাক দিয়ে শাছ ডাকার চেষ্টা করছেন এই বাংলাদেশের বহুরুপী রাজনীতিবিদ মওদুদ সাহেব । একজন চোরের পক্ষে সাফাই গাইতে এদের বিবেক কে এদেরকে একটু ও লজ্জিত করেনা । কিভাবে উনারা একজন প্রমাণিত চোরের পক্ষে সাফাই গান ?

২০১২.১১.২৪ ১৫:১৬
দুদক, বাবুর দূর্নীতি নিয়ে কোন উচ্চ বাচ্য নেই, অথচ সাবেক সফল রাষ্ট্রনায়কের ছেলেদের পিছে উঠে পড়ে লেগেছে, কারনটা...জনগন ভাল করে জানে।

Monir Hossain

Monir Hossain

২০১২.১১.২৪ ১৫:২৯
এদের বিবেক বলতে কিছুই নাই I