শিরোনাম:

মশা তাড়াবে এসি!

অনলাইন ডেস্ক | তারিখ: ২৪-১১-২০১২

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

গরমের প্রচণ্ড তাপে এয়ার কন্ডিশনার (এসি) বা শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র আরাম দেয় বটে কিন্তু সেখানেও যন্ত্রণা করে মশা। সম্প্রতি ইলেকট্রনিক পণ্য নির্মাতা এলজি মশা তাড়াতে এসিতে মশা-রোধী প্রযুক্তি যুক্ত করেছে। রিমোট কন্ট্রোলের সাহায্যে এই এসির বিশেষ মশা-রোধী বোতামটি চাপলেই আলট্রাসনিক ওয়েভ টেকনোলজি চালু হয়ে ঘরের মশা দূর করবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ।
এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, মশা-রোধী এসির সঙ্গে যুক্ত রয়েছে একটি স্পিকার যা ৩০ কিলোহার্টজ থেকে ১০০ কিলোহার্টজ তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ সৃষ্টি করে। এ শব্দ মানুষ শুনতে পায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে মশা-রোধী এই শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র। জানা গেছে, ম্যালেরিয়ার জীবাণুবাহী অ্যানোফিলিস মশাকে ধরাশায়ী করতে এটি যথেষ্ট কার্যকর।
বিদ্যুতের ভোল্টেজ কম থাকলেও যাতে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্রটি নষ্ট না হতে পারে সেজন্য নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে মশা-রোধী এলজি এসিতে। পশ্চিম আফ্রিকার দেশগুলোর বাজারে এই এয়ারকন্ডিশনার আনছে এলজি। অবশ্য এর দাম সম্পর্কে এখনও কোন তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Mehir Kumar Mondal

Mehir Kumar Mondal

২০১২.১১.২৪ ১৩:০৬
ভালো খবর।

M A Alam

M A Alam

২০১২.১১.২৪ ২৩:৫৫
খুবই দারুন খবর। মশা তাড়ানোর যন্ত্রটা এসি সাথে না হয়ে আলাদা একটা যন্ত্র হিসেবে পাবো আশা করছি।