শিরোনাম:

বিজ্ঞাপনে ফিরলেন অশ্রুত-অদেখা মনরো!

অনলাইন ডেস্ক | তারিখ: ২৪-১১-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
মেরিলিন মনরো

মেরিলিন মনরো

ছয় দশক আগে শ্যানেল সুগন্ধির প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন মেরিলিন মনরো। ‘শ্যানেল নাম্বার ফাইভ’ সুগন্ধির সঙ্গে মনরোর ভালোবাসার বার্তাসংবলিত সেই বিজ্ঞাপন প্রচার আজও ইতিহাসের অন্যতম সফল বিজ্ঞাপনী প্রচারণা হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি ‘মেরিলিন অ্যান্ড নাম্বার ফাইভ’ নামের একটি সুগন্ধি বাজারে ছেড়েছে শ্যানেল। এরই মধ্যে এর বিজ্ঞাপনচিত্রও মুক্তি পেয়েছে। আড়াই মিনিট ব্যাপ্তির ওই বিজ্ঞাপনচিত্রে ঠাঁই পেয়েছে মনরোর অপ্রকাশিত ছবি ও অডিও। বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে মনরো বলছেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ঘুমানোর সময় আমি কী পরে বিছানায় যাই—পাজামা, নাকি নাইট গাউন। এ ক্ষেত্রে আমার জবাব হলো, ‘শ্যানেল নাম্বার ফাইভ’! এটাই সত্য।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইঅনলাইন।
১৯৫২ সালে ‘শ্যানেল নাম্বার ফাইভ’ সুগন্ধির বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিয়েছিলেন মনরো। পরবর্তী সময়ে শ্যানেল সুগন্ধির দূতিয়ালি করেছেন ফরাসি অভিনেত্রী ও মডেল ক্যারোল বাকেট, কানাডীয় মডেল ও অভিনেত্রী এস্টেলা ওয়ারেন, হলিউডের অভিনেত্রী নিকোল কিডম্যান প্রমুখ।
তারকাদের মধ্যে অনেকেরই প্রিয় সুগন্ধি শ্যানেল। শ্যানেল-ভক্ত তারকাদের মধ্যে রয়েছেন ইভা মেন্ডেজ, ভিক্টোরিয়া বেকহ্যাম, জেসিকা অ্যালবা, সেলিন ডিওন, ক্লদিয়া শিফার প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন