• হোম
  • খেলা
  •   টেস্টে সর্বোচ্চ উইকেট সাকিবের

টেস্টে সর্বোচ্চ উইকেট সাকিবের

অনলাইন প্রতিবেদক | তারিখ: ২৪-১১-২০১২

  • ১৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছেন। আইসিসির র‌্যাঙ্কিংয়ে কয়েকবার এক নম্বর স্থানটিও নিজের করে নিয়েছেন। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলার হওয়ার অপেক্ষায় ছিলেন। আজ খুলনায় সেই রেকর্ডটিও দখলে নিয়ে নিলেন সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ড্যারেন স্যামিকে আউট করার মধ্য দিয়ে সাকিব দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে শততম উইকেট শিকারী হিসেবে নিজের নাম পরিসংখ্যান বইয়ে তুলে দিয়েছেন। আরও দুই উইকেট নিয়ে তিনি পরিণত হয়েছেন টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারীতে। সাকিবের উইকেট সংখ্যা এখন ১০২। আজকের আগ পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ছিলেন মোহাম্মদ রফিক। তাঁর ঝুলিতে আছে একশ উইকেট।
সাকিব ২৮টি টেস্ট খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন। মোহাম্মদ রফিক একশ উইকেট পেয়েছিলেন ৩৩টি টেস্ট খেলে। ক্রিকেট থেকে বিদায় নেওয়া মোহাম্মদ রফিকের কথা বাদ দিলে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী মাশরাফি বিন মুর্তজা। ৩৬ টেস্টে তাঁর সংগ্রহ ৭৮ উইকেট। ইনজুরির কারণে টেস্ট ক্রিকেট থেকে আপাতত দূরে থাকা মাশরাফি উইকেট সংগ্রহে সাকিবের জোর প্রতিদ্বন্দ্বী হতে পারবেন কিনা-সেটা ভবিষ্যতের হাতেই তোলা আছে। তবে টেস্ট দলের নিয়মিত সদস্য পেসার শাহাদাত হোসেন ৩৪ ম্যাচে ৬৯ উইকেট নিয়ে সাকিবের সঙ্গেই দৌঁড়াতে চাইবেন।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার প্রথমদিকেই আছেন আপাতত দলের বাইরে থাকা এনামুল হক জুনিয়র। ১৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৪১ উইকেট। এনামুলের পরের অবস্থানেই আছেন বাংলাদেশ ক্রিকেটের বিস্মৃতপ্রায় নাম তাপস বৈশ্য। ২১টি টেস্ট খেলে তাপস তাঁর উইকেটের ঝুলিতে নিয়েছিলেন ৩৬টি উইকেট।
আরও একটি ব্যাপারে সাকিব টেস্টে বাংলাদেশের শীর্ষ বোলারদের চেয়ে এগিয়ে আছেন। বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সেরা বোলিং তাঁর। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর ৩৬ রানে ৭ উইকেট শিকার এখনো বাংলাদেশের পক্ষে টেস্টে সেরা বোলিং সাফল্য হিসেবে বিবেচিত। এরপরপরই আছেন এনামুল হক জুনিয়র। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৫ রানে তিনি নিয়েছিলেন ৭ উইকেট। মোহাম্মদ রফিক তৃতীয়স্থানে আছেন ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট নিয়ে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Mehir Kumar Mondal

Mehir Kumar Mondal

২০১২.১১.২৪ ১২:৫৪
অভিনন্দন সাকিবকে। এগিয়ে যাও।

Md. Munna Karim

Md. Munna Karim

২০১২.১১.২৪ ১৩:০৩
ধন্যবাদ জানাই সাকিবকে...........................
বাংলাদেশের টাইগার একজন তিনি সাকিব................

Shahnewaz Haque

Shahnewaz Haque

২০১২.১১.২৪ ১৩:১৭
সাকিব তুমি এগিয়ে যাও, এই শুভকামণা।

saza

saza

২০১২.১১.২৪ ১৪:০২
poor headline.
looks like he got the highest wicket among all the bowler. but he only get highest wicket among Bangladeshi players. so pls change the headline

Naser

Naser

২০১২.১১.২৪ ১৪:০২
শিরোনাম !!!!!!!!! পাঠক পড়ে থমকে যাবে। ভাববে মুরলিধরন কে কিভাবে অতিক্রম করল!!!!

Jahangir Hossain

Jahangir Hossain

২০১২.১১.২৪ ১৪:৫২
ধন্যবাদ সাকিব।
২০১২.১১.২৪ ১৫:১০
Good Luck Shakib Al Hasan

Bokul

Bokul

২০১২.১১.২৪ ১৫:১৫
CONGRATULATION SAKIB AL-HASAN .all the best.
২০১২.১১.২৪ ১৫:২০
Bravo Sakib!! Go ahead.

Bohumatrik

Bohumatrik

২০১২.১১.২৪ ১৭:০৬
অভিনন্দন সাকিব !

Nurnabi Khan

Nurnabi Khan

২০১২.১১.২৪ ১৭:৩২
congratulation,shakib.

nasir

nasir

২০১২.১১.২৪ ১৭:৫৫
WE WISH YOU ALL THE BEST, GO AHEAD!!

MD. Mastofa Atik

MD. Mastofa Atik

২০১২.১১.২৪ ১৮:০৫
Congratulation To Shakib. Go Ahead

Habib

Habib

২০১২.১১.২৪ ১৮:২৬
অভিনন্দন! তবে আজকের outটি দু:খ্যজনক।

Md.Monirul Islam

Md.Monirul Islam

২০১২.১১.২৪ ২০:৫২
Thanks a lot to you.Go ahead.

এস এম রাসেল উদ্দীন মন্জু

এস এম রাসেল উদ্দীন মন্জু

২০১২.১১.২৫ ০০:১২
এটাকে এত হাইলাটস করার কি দরকার? মনে হয় বিশ্ব রেকর্ড করে ফেলেছে! এই অতি তাফালিং এর জন্য আমাদের দেশের ক্রিকেটারদের অবস্থা যা তা।
এভাবে আশরাফুল, আফতাবদের জীবনটা গেলো। স্টপ ইট, প্লিজ...

SM. Kafi

SM. Kafi

২০১২.১১.২৫ ০৩:১৯
ধন্যবাদ সাকিব......
২০১২.১১.২৫ ০৩:৩৮
Shakib appears to have lost his fitness and hunger for success.

SHEKHOR SARDAR

SHEKHOR SARDAR

২০১২.১১.২৫ ০৩:৪০
দেশের হয়ে, কথাটা লেখা থাকলে ভাল হত।