পরাগ অপহরণের ঘটনা
‘মূল পরিকল্পনাকারী’ আমির গ্রেপ্তার
-
আমির আলী
-
ছবি: জাহিদুল করিম
-
ছবি: জাহিদুল করিম
রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জে ছয় বছর বয়সী শিশু পরাগ মণ্ডল অপহরণের ‘মূল পরিকল্পনাকারী’ আমির আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গতকাল শুক্রবার গভীর রাতে টঙ্গী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আমির ১৬ নভেম্বর থেকে টঙ্গীর মুদাফা এলাকার তিলারগাতি সিংবাড়ি রোডে সৌদিপ্রবাসী মো. মনিরের বাসায় ভাড়া আছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে সেখানে অভিযান চালায়। আমিরের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। বাসার দরজা খুলতে বললেও খোলেননি আমির। পরে এলাকাবাসীর সহায়তায় দরজা ভাঙতে গেলে ভোররাত সাড়ে চারটার দিকে আমির দরজা খুলেই পুলিশকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়েন।
পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশও পাল্টা গুলি ছুড়লে আমির মাথার বাম দিকে কানের কাছে ও বুকের বাম পাশে গুলিবিদ্ধ হন। খবর পেয়ে টঙ্গী মডেল থানার উপপরিদর্শক মো. শাহিন শেখের নেতৃত্বে আহত আমিরকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামসুননাহার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আজ শনিবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, আমিরের কাছ থেকে দুটি পিস্তল ও ৮৫টি গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমিরের স্ত্রী বিউটিকে আটক করেছে পুলিশ।
বাড়ির মালিকের স্ত্রী রানু প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাতে গোলাগুলির শব্দে তাঁর ঘুম ভাঙে। দরজা খুলে তিনি দেখতে পান পাশের রুমে রক্তাক্ত অবস্থায় আমির পড়ে আছেন। পুলিশ বাড়ি ঘিরে রেখেছে। আমির তাঁদের পূর্বপরিচিত ছিলেন না বলে তিনি দাবি করেন।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আমিরের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন আরও জানান, শিশু পরাগ মণ্ডল অপহরণের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপহরণের মামলা করা হয়। মামলাটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও তদন্ত শুরু করে। অপহরণের পর আমির আলী তাঁর কেরানীগঞ্জের বাসা থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালায় ডিবি পুলিশ।
কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিম পাড়ার বাসার সামনে থেকে ১১ নভেম্বর সকালে মা লিপি মণ্ডল, বোন পিনাকী মণ্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে শিশু পরাগকে অপহরণ করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর তিন দিন পর ৫০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় মোটরসাইকেলে করে এনে প্রায় অচেতন অবস্থায় পরাগকে রেখে চলে যায় অপহরণকারীরা। রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ২২ নভেম্বর বিকেলে পরাগ সুস্থ হয়ে বাসায় ফিরে যায়।
শিশু পরাগ অপহরণের ঘটনায় এ নিয়ে মোট ১১ জন গ্রেপ্তার হলেন। তাঁদের মধ্যে তিনজন অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।







Omar faruk
২০১২.১১.২৪ ০৯:৩৪Masudur
২০১২.১১.২৪ ০৯:৩৪Mir Moinuddin Ahmed
২০১২.১১.২৪ ০৯:৪৫আবু নোমান মু. আতাহার আলী
২০১২.১১.২৪ ০৯:৫৩kmiukhan
২০১২.১১.২৪ ০৯:৫৬Md. Shajebur Rahman
২০১২.১১.২৪ ০৯:৫৬Monzur
২০১২.১১.২৪ ১০:০৬Sheikh Ali Uzzaman
২০১২.১১.২৪ ১০:১৫চিত্রনাট্য টি বরই দুর্বল ,এটা কি পাবলিক খাবে ??????
Liton Chandra Mondol
২০১২.১১.২৪ ১০:১৮abdullah
২০১২.১১.২৪ ১০:১৮Md. Mostafa Kamal
২০১২.১১.২৪ ১০:২১mahfuza bulbul
২০১২.১১.২৪ ১০:২৩Saumitra Kumar Paul
২০১২.১১.২৪ ১০:৩২Md.Habibur Rahman khan
২০১২.১১.২৪ ১০:৩৩dibakar .
২০১২.১১.২৪ ১০:৩৮
২০১২.১১.২৪ ১০:৩৯moazzem hossen
২০১২.১১.২৪ ১০:৫৩Saiful Islam
২০১২.১১.২৪ ১১:০১Md. Abdullah Al Mamun
২০১২.১১.২৪ ১১:০১MM Hossain
২০১২.১১.২৪ ১১:০৪nasir
২০১২.১১.২৪ ১১:১১মোঃ জাহাঙ্গীর
২০১২.১১.২৪ ১১:১৪MK. Hasan
২০১২.১১.২৪ ১১:১৮M Jasem
২০১২.১১.২৪ ১১:২০kabir
২০১২.১১.২৪ ১১:২১
২০১২.১১.২৪ ১১:২৮Al Shahariya Halim
২০১২.১১.২৪ ১১:২৯Saif Munsoor
২০১২.১১.২৪ ১১:৩২Bayazid Hossain
২০১২.১১.২৪ ১১:৩৫P. K. Saha
২০১২.১১.২৪ ১১:৩৬Ratan Jyoti
২০১২.১১.২৪ ১১:৪৫shahin khan
২০১২.১১.২৪ ১২:০০Mohammad Shah Alam
২০১২.১১.২৪ ১২:০২Bahey MAUNG
২০১২.১১.২৪ ১২:১৮Thanks to B'desh Police Force
Likhon Parvez
২০১২.১১.২৪ ১২:২১Sayham Hassan
২০১২.১১.২৪ ১২:২১Samir Kumar Ghosh
২০১২.১১.২৪ ১২:৩২JOYDEV CHANDRA GHOSH
২০১২.১১.২৪ ১২:৩৯Ahmadul
২০১২.১১.২৪ ১২:৪০MD.HABIBUR RAHMAN KHAN
২০১২.১১.২৪ ১২:৪৬Mehir Kumar Mondal
২০১২.১১.২৪ ১২:৫০anik
২০১২.১১.২৪ ১৩:২৩Md.Rezaul karim
২০১২.১১.২৪ ১৩:৩৪Rokon Jaman
২০১২.১১.২৪ ১৩:৪৩Md. Shafiqul Islam
২০১২.১১.২৪ ১৩:৪৩Mohd. Habibur Rahman
২০১২.১১.২৪ ১৪:১১সুহাস
২০১২.১১.২৪ ১৪:২০Zahid Hossain
২০১২.১১.২৪ ১৪:২৩Ripon
২০১২.১১.২৪ ১৪:২৪Shajol
২০১২.১১.২৪ ১৪:২৪mizan
২০১২.১১.২৪ ১৪:২৫Md.Nazmul Islam
২০১২.১১.২৪ ১৪:২৫Zahid Hossain
২০১২.১১.২৪ ১৪:২৯Babul Nokrek
২০১২.১১.২৪ ১৪:৩৮Zobair
২০১২.১১.২৪ ১৪:৩৯Amit Barua
২০১২.১১.২৪ ১৫:০৫mehedul hasan
২০১২.১১.২৪ ১৫:১৪RIPON
২০১২.১১.২৪ ১৫:১৯দেখো বাংলার পুলিশ কি না পারে। তারা সব পারে।
সন্থাসীকে বাচিয়ে রেখে লাভ নেই।
MAMUN AHMED
২০১২.১১.২৪ ১৬:০৩MD. AMZAD HOSSAIN REYAD
২০১২.১১.২৪ ১৬:৪৫অরিত্র
২০১২.১১.২৪ ১৬:৫১Safayet Quadir
২০১২.১১.২৪ ১৭:২৪Talat Mahmud
২০১২.১১.২৪ ১৭:৩৪helal
২০১২.১১.২৪ ১৭:৫৪Masum Ahmed
২০১২.১১.২৪ ১৭:৫৯sarwar
২০১২.১১.২৪ ১৮:০৪Prabir Paul
২০১২.১১.২৪ ১৮:১৪Syed Harun ur Rashid Towhid
২০১২.১১.২৪ ১৮:৪০Ayaz Ahmed
২০১২.১১.২৪ ১৮:৪১md mottaleb hossain
২০১২.১১.২৪ ১৯:২৭rohit mitra
২০১২.১১.২৪ ১৯:২৯Abdur Rahman
২০১২.১১.২৪ ১৯:৪৬Md. Ferdous Alam
২০১২.১১.২৪ ২০:০৪Amirul Islam
২০১২.১১.২৪ ২০:১২Mamun
২০১২.১১.২৪ ২০:২০Reaz
২০১২.১১.২৪ ২০:৫৩shirin
২০১২.১১.২৪ ২১:১৯Sahid Mamun
২০১২.১১.২৫ ০০:২২Engr Abul Hossain
২০১২.১১.২৫ ০৩:২৩