শিরোনাম:

প্রথম আলো প্রতিনিধিকে মারধর করলেন লক্ষ্মীপুরের তাহের

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি | তারিখ: ২৪-১১-২০১২

  • ৩৮ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এম জে আলমকে মারধর করেছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের মার্কাজ মসজিদ এলাকায় সরকারি জমি দখলের ছবি তুলতে গেলে আওয়ামী লীগের বহুল আলোচিত নেতা তাহেরের রোষানলে পড়েন এই সাংবাদিক।
লক্ষ্মীপুর-রামগতি সড়কের মার্কাজ মসজিদ-সংলগ্ন স্থানে গণপূর্ত বিভাগের জমি দখল হওয়ার অভিযোগ পেয়ে ছবি তুলতে যান প্রথম আলোর প্রতিনিধি। সেখানে গিয়ে দেখা যায়, জায়গাটিতে পৌরসভার প্রস্তাবিত নিউমার্কেট লেখা সাউনবোর্ড লাগানো। সাংবাদিক ওই জায়গার ছবি তুলছেন, এমন খবর পেয়েই মেয়র আবু তাহের ঘটনাস্থলে ছুটে যান এবং এম জে আলমকে গালাগাল শুরু করেন। একপর্যায় তাঁর জামার কলার ধরে কিল-ঘুষি মারতে থাকেন। আলমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলেও কেউ তাঁকে উদ্ধার করতে সাহস পায়নি। উপস্থিত লোকজনের সামনেই তাহের সাংবাদিক আলমকে টেনেহিঁচড়ে তাঁর গাড়িতে তুলে নিয়ে যান। তাঁকে শহরের নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে আটকে রাখা হয়। তাহের প্রথম আলোর প্রতিনিধির কাছ থেকে ওই জমি দখলের ব্যাপারে প্রতিবেদন না লেখার প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে সেখানে লোকজন জড়ো হলে আধা ঘণ্টা পর সাংবাদিক আলমকে ছেড়ে দেওয়া হয়। তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এম জে আলম বলেন, ‘দখলের ছবি তুলতে তাঁর অনুমতি কেন নিইনি—এ কথা বলেই আবু তাহের আমাকে গালাগাল করতে থাকেন। কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করেন। তারপর টেনেহিঁচড়ে গাড়িতে তোলেন। তিনি আমাকে মেরে ফেলার হুমকি দেন। আমি তাৎক্ষণিক ঘটনাটি থানার পুলিশকে জানাই। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
লক্ষ্মীপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা ধিক্কার জানাই। ন্যক্কারজনকভাবে হামলা করে সংবাদপত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। শনিবার (আজ) আমরা জরুরি সভা করে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’
সাংবাদিকের ওপর হামলা ও হত্যার হুমকির বিষয়ে আবু তাহেরের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তবে তাঁর ছেলে এ কে এম সালাউদ্দিন ওরফে টিপু বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে ওই ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে আমরা অনুতপ্ত।’
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

bitu

bitu

২০১২.১১.২৪ ০৩:৪২
দেসের েি অরাজকতা রঅ কতদিন চলভে ................
২০১২.১১.২৪ ০৩:৫৯
It is nothing, he can kill. If court give him death penalty then President will forgive him. So mr. mayor you can do whatever you want to do!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! I am also afraid that's why , I am hiding my identity.

Azad Abul Kalam

Azad Abul Kalam

২০১২.১১.২৪ ০৫:৪৬
এটা নতুন কিছু নয়। তাহের জানেন, যত্ক্ষন উনি আওয়ামী লীগের সাথে আছেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় আছে, উনার কিছুই হবে না।

ABDUL MAJID QUAZI

ABDUL MAJID QUAZI

২০১২.১১.২৪ ০৬:১৫
প্রেসিডেন্ট যাহার প্রতি সদয়, খুনি পু্ত্র যাহার দয়ায় খালাস তাহার প্রতাপ থাবেই ।

ইকবাল পারভেজ

ইকবাল পারভেজ

২০১২.১১.২৪ ০৬:২৪
আবু তাহেরের মত লোকজনের জন্যই তো আছে ক্ষমা জিনিসটা। দেখছেন না মাননীয় রাষ্ট্রপতির মত লোকও এঁদের খুনের মত অপরাধও চোখ বুজে ক্ষমা করে দিচ্ছেন। আমাদেরও গুণীজন অনুসরণ করা নীতিতে এঁদের সাত খুনসহ সকল অপরাধ মাফ করে দেওয়া উচিত। কাজেই জনাব এম জে আলম এ ঘটনার জন্য মাননীয় আবু তাহেরকে আপনার অন্তর থেকে ক্ষমা করে দিন। জয় আবু তাহের

Zahid Ishtiaque

Zahid Ishtiaque

২০১২.১১.২৪ ০৬:৩২
It has been started again. The AL will fall soon as it happened in its previous term. Go ahead Taher.

MAMUN AHMED

MAMUN AHMED

২০১২.১১.২৪ ০৭:৫৩
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
ব্যবস্থা নেবেন ?!!!!! কি ব্যবস্থা নেবেন ?

MD Ahmed

MD Ahmed

২০১২.১১.২৪ ০৮:০০
খুনীদের মাফ করায় ওদের সাহস আজ সব্বোর্চ পর্যায়ে আছে . চিন্তা কইরেন না দেশে কালো নকশার নির্বাচন হলে আগামীতে দেশে সংবাদপত্র থাকবনা ।

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.১১.২৪ ০৮:২৩
উনি জনপ্রতিনিধি। তাতে কী ? অধিকাংশ জনগণপ্রতিনিধি নিজেদের ভাবেন দেশের রাজা ।আর জনগণ তাদের আজ্ঞাবহ প্রজা। প্রজাকে কারণে অকারণে রাজার পিটানো জায়েজ না !

mosabber

mosabber

২০১২.১১.২৪ ০৮:৫৬
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’ মজা পাইলাম। ওসি সাহেব নাকি ব্যাবস্থা িনবে। হে হে হে

Akas

Akas

২০১২.১১.২৪ ০৯:০১
হবেই তো, তাহের পরিবারের জন্য এক আইন আর বাকিদের জন্য যদি অন্য আইন হয়। এরা তো স্বীকত/লাইসেন্সপ্রাপ্ত খুনি। আমি ভেবে আতংকিত হই যে, সেই এলাকার মানুষ কি রাতে ঘুমাতে পারে। যে রাস্তা দিয়ে তারা হাটে, সেখান থেকে মানুষ জীব হাতে নিয়ে দ্বিগবিদ্বিগ ছুটোছুটি করে না ? এটাই তো স্বাভাবিক।

Mohammad Shah Alam

Mohammad Shah Alam

২০১২.১১.২৪ ০৯:৪০
অামি মোটেই অবাক হইনি! অবাক হওয়ার মত তো না ! তারা এটা করতেই পারে ! এটা তাদের রাজনৈতিক অধিকার ! শুধু বলব ছিঃ !অার এম জে আলমকে বলব জীবন অনেক মুল্যবান।

moazzem hossen

moazzem hossen

২০১২.১১.২৪ ০৯:৫০
তাহেরের পুত্রের লক্ষ্য হয়ে গেল আবার একজন সাংবাদিক। তাহের পরিবারের কোন ভয় নাই কারণ রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় তারা পার পেয়ে যাবেন আর ও অনেক খুনের সাজা থেকে। কিন্তু শুধু এই সরকারের আমলে। তাহের পরিবার জানেনা' এই দিন দিন নয় আর ও দিন আছে'। অনেক নেতাদের এই বাংলাদেশের রাজপথে দিগম্বর হতে দেখেছি। হয়ত একদিন এই তাহের কে ও দিগম্বর হতে দেখব।

kmiukhan

kmiukhan

২০১২.১১.২৪ ০৯:৫১
তাহের সাহেব আপনার না হার্র্টের সমস্যা, নিজে হাত লাগাতে গেলেন কেন ? ওসি কে বললেইতো সাইজ করে দিত। আসল ব্যবস্থা নিয়ে নিত।

Mohiuddin Maswood

Mohiuddin Maswood

২০১২.১১.২৪ ১০:০০
ওদের হত্যা খুন যখন মাফ হয়ে যায় তখন আর ওদেরকে ঠেকায় কে ? এও আর এক হাজারি যাকে আওয়ামী রাজনীতিতে খুব প্রয়োজন।

mahadi

mahadi

২০১২.১১.২৪ ১০:০৫
আবু তাহের আ.লীগ নাকি ?

Imtiaj

Imtiaj

২০১২.১১.২৪ ১০:০৬
বাপের বেটা তাহের
আইন-আদালত তার কাছে মেনেছে হের!

Mohammad Morshed

Mohammad Morshed

২০১২.১১.২৪ ১০:১০
I think we should hate all of the Corrupted leader like Taher.

MIZAN

MIZAN

২০১২.১১.২৪ ১০:১২
What will says Mr. Minister HASANUL HAQUE INU

SHAME SHAME SHAME

s rahman

s rahman

২০১২.১১.২৪ ১০:৩৪
অনেক নামিদামি বোলার যখন ব্যাটসম্যানের বেধড়ক পিটুনি খায় তখন ধারাভাষ্যকাররা বা স্পোর্টস রিপোর্টাররা ‘পাড়া’র বোলার বানিয়ে ছেড়েছে উল্লেখ করে থাকে। তেমনি বর্তমান সরকার নামিদামি সাংবাদিকদেরও বেধড়ক পিটিয়ে কাজের ছাওয়াল বানিয়ে ছেড়েছে। কাজের ছেলেরা তো মনিবের চড়থাপ্পড় হরহামেশায় খাবে এটাই তো স্বাভাবিক?

Emdad

Emdad

২০১২.১১.২৪ ১০:৩৪
ওসি কি ব্যবস্থা নেবে। যার বিরুদ্ধে আদালতের ব্যবস্থা উল্টে যায়! সেখানে ওসি তো একটা অতি ক্ষুদ্র প্রাণী মাত্র।
২০১২.১১.২৪ ১১:০০
Illegal occupation on Government property by party men are not new,it is happening everyday by some criminals,Laksmipur is too far but it is happening in Capital City's Dhaka Airport Railways billion taka's property in front of Airport Railway Stations near Haji Camp,nobody dares to ask them anything,Where is our RAB,POLICE,LAW ?

Forhad

Forhad

২০১২.১১.২৪ ১১:৩১
গণপূর্ত বিভাগের জমি হোক, পৌরসভার জমি হোক বা মসজিদের জমি হোক তাতে কি ? ঐ সাংবাদিকের জানা উচিত ছিল দেশটা খমতাশীলদের পৈতৃক সমপদ !!

M Jasem

M Jasem

২০১২.১১.২৪ ১১:৩৯
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
What a Police Officer - why someone has to complain to police? Is this not police duty to maintain peace in society?

shamim

shamim

২০১২.১১.২৪ ১১:৪২
..We Are Not Surprised....

বাবুল করিম

বাবুল করিম

২০১২.১১.২৪ ১১:৪৯
এবার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য যেকোনো সময় তাহেরের কল(ডাক)আসতে পারে।

Shafiq Islam

Shafiq Islam

২০১২.১১.২৪ ১১:৫০
Abu Taher got license to kill any body. God save Mr. Alam from Abu Taher.
২০১২.১১.২৪ ১২:২১
সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক আর বর্তমানে অহর অহর সাংবাদিকদের হামলা করছেন সরকার দলীয় নেতাকর্মীরা ।যার কোন প্রতিকার করছে না সরকার , এসব হামলা সরকারের জন্য অশনির সংকেত হয়ে দাড়াতে পারে ।
উনি তো লক্ষীপুরের গডফাদার উনার বিচার কে করবে ,তিনি সেই ব্যক্তি যার ছেলেকে ফাসির সাজাপ্রাপ্ত থেকে ক্ষমা করে দেয় বর্তমান সরকারের রাষ্ট্রপতি । এই হল আমাদের দেশের শাসন ব্যবস্থা ।

md. anwar hossain chowdhury

md. anwar hossain chowdhury

২০১২.১১.২৪ ১২:২৯
জনাব এম জে আলম, আপনি প্রথম আলোতে কাজ করবেন আবার মহামান্য তাহের সাহেবদের বিরুদ্ধে লিখবেন আর জামাই আদর পাবেন, তা আশা করা নিশ্চয়ই বাড়াবাড়া- তাই না?

anowar ullah chowdhury

anowar ullah chowdhury

২০১২.১১.২৪ ১৩:১৩
এর আগে প্রথম আলোর ফেনী প্রতিনিধি সাংবাদিক টিপুর উপর হাজারী বাহিনীর বর্বর নির্যাতনের কথা চিন্তা করলে আজো গা শিউরে উঠে। এবার তাহের এর সাংবাদিক নির্যাতন !

ibne mizan

ibne mizan

২০১২.১১.২৪ ১৪:০০
আমাদের নির্বাচন পদ্ধতিদে একটু সমস্যা আছে। কিছু সন্ত্রাসী ও ভোটে নির্বাচিত হয়ে যায়। তাহের হল এমন একজন মানুষ। যারা ভোট দিয়েছে, তারা কি জানে না তাহের ও তার ছেলেরা কি ধরনের মানুষ ভোটার রা কি জানে না? তাহলে জেনে শুনে কেন এ ধরনের একজন মানুষ কে ভোট দিল?

সুহাস

সুহাস

২০১২.১১.২৪ ১৪:১৪
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের এর বিচার চাই।

Mohammad

Mohammad

২০১২.১১.২৪ ১৪:৫৫
নগরে আগুন লাগলে দেবালয় এড়ায়না ..
২০১২.১১.২৪ ১৫:৩৩
বিরোধী রাজনৈতিক কর্মী নির্যাতন ও সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রে বর্তমান সরকার অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে ফেলেছে। আগামী নির্বাচনে জনগন এর সমূচিত জবাব দেবে।

Saiful Islam

Saiful Islam

২০১২.১১.২৪ ১৫:৫৪
হয় আবু তাহেরকে শতাব্দীর সেরা বাঙ্গালী ঘোষণা করা হোক

Abdullah Al Zubayer

Abdullah Al Zubayer

২০১২.১১.২৪ ১৬:১৫
Good job Taher. People will answer you soon.

Selina Sultana

Selina Sultana

২০১২.১১.২৪ ১৮:৫৮
এরা রাজাকারের চেয়েও ভয়ংকর ।

Atiqur Rahman Ramzan

Atiqur Rahman Ramzan

২০১২.১১.২৪ ২০:৩৯
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহর একজন কেন এমন এক ডজন সাংবাদিক কে হত্যা করলেও কারো কিছুই করার নেই কারন আবারো মহান রাষ্ট পতির ক্ষমায় তিনি বের হয়ে আসবেন ।