শিরোনাম:

প্রতি সকালে অতিথির অপেক্ষায়

ফেরদৌসী রহমান | তারিখ: ২৪-১১-২০১২

  • ৭ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
ফেরদৌসী রহমান

ফেরদৌসী রহমান

প্রতি সকালে একজন প্রিয় অতিথির অপেক্ষায় আমরা বসে থাকি। যতক্ষণ না আসে, ছটফট করি। না এলে মন খারাপ করি, বিরক্ত হই, দুঃখ পাই, অস্বস্তি বোধ করি। কে সেই অতিথি? এটি হলো ভোরের মিষ্টি আলো নিয়ে যে প্রতি সকালে আসে, সেই খবরের কাগজ প্রথম আলো—সে-ই প্রতিদিনের ভালোবাসার অতিথি। সব, সব রকমের খবর আছে এতে। যত্নের সঙ্গে পৌঁছে যায় তার পাঠকদের হাতে। এই সেই পত্রিকা, যে দেশ-বিদেশের খবর অনেক যত্ন আর ভালোবাসার সঙ্গে, বস্তুনিষ্ঠতার সঙ্গে পরিবেশন করে দেশ-বিদেশের পাঠকদের কাছে।
কোনো কিছুর বিজ্ঞাপন দিতে চাইলে কোন কাগজে দিতে চাই?—প্রথম আলোয়। ‘আব্বাসউদ্দীন সংগীত একাডেমি’ বা সভাপতি হিসেবে ‘নজরুল সংগীতশিল্পী পরিষদ’-এর কোনো খবর ছাপা হতেই হবে। সেটি কোন কাগজে? প্রথম আলো। আমার কোনো অনুষ্ঠানের ছবি বা খবর ছাপা হলে, তা আত্মীয় বা বন্ধুবান্ধবের কাছে আমার চেয়ে আগে পৌঁছে গেলে তাঁরা ফোন করে জানান। কোন কাগজ দেখে? সেটিও প্রথম আলো; কেন? তার কারণ, বেশির ভাগ বাংলা খবরের কাগজের পাঠকেরাই পড়েন প্রথম আলো। তার মানে, এই কাগজের প্রচারসংখ্যা সবচেয়ে বেশি।
প্রায়ই বিদেশে যেতে হয় আমাকে। প্রথম আলো পাব না বলে এখন আর মন খারাপ করি না। কারণ, অনলাইনে পড়ে ফেলি আমার প্রিয় পত্রিকা প্রথম আলো। আমরা সবাই জানি, ১৯০টি দেশে এখন এই পত্রিকা পৌঁছে যায় সব বাংলা ভাষাভাষী মানুষের কাছে।
আমার মনে হয়, প্রথম আলোই প্রথম কাগজ, যেটি যোগ্য ও গুণী শিল্পীদের স্বীকৃতির জন্য ‘আজীবন সম্মাননা’ জানানোর প্রথা চালু করেছে, যেটা অবশ্যই প্রশংসনীয়। প্রতিবছর শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী, অভিনয়শিল্পী ও গুণীজনদের যোগ্য সম্মান জানানোর জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমার তো সৌভাগ্য হয়েছিল ২০০৯ সালে এই সম্মান গ্রহণ করার। এই পুরস্কারের সঙ্গে যুক্ত রয়েছে এক লাখ টাকাও।
প্রথম আলো শুধু সংবাদ পরিবেশন করেই চুপ করে নেই, তারা সমাজের দুঃখী মানুষের সঙ্গেও রয়েছে। অনেক দিন থেকেই আমি পৃথিবীর অন্যতম প্রধান সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইনার হুইলের সঙ্গে জড়িত। তাই অনেক সময় প্রথম আলোর নিবেদিত সম্পাদক মতিউর রহমানকে আমরা পেয়েছি। আমাদের সাধ্যমতো ইনার হুইলের পক্ষ থেকে যা পেরেছি, তাঁর মাধ্যমে প্রথম আলোর এসিডদগ্ধ নারীদের সহায়তা তহবিলে তুলে দিয়েছি। আমার আজীবন সম্মাননা পাওয়া লাখ টাকাও তাঁর হাতে তুলে দিয়ে ভীষণ আনন্দ পেয়েছি।
প্রথম আলো সমাজের অনেক কিছুর প্রতি দায়বদ্ধতার ভার নিয়ে বেড়ায়। আমি লেখিকা নই, তবুও মাঝেমধ্যেই প্রথম আলোর কাছ থেকে অনুরোধ পাই লেখার জন্য। অনেক সময় লেখা দিয়েছি। বাবা দিবসে বাবার ওপর, মা দিবসে মাকে নিয়ে আমার লেখা ছাপিয়ে আমাকে আনন্দ দিয়েছে।
প্রথম আলো চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। শুভেচ্ছা জানাই, এই কাগজের যাঁরা ‘বদলে যাও বদলে দাও’ মিছিলের ডাক দিয়েছেন এবং নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের।
যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো—তাই আমরাও রয়েছি প্রথম আলোর মিছিলে।
ফেরদৌসী রহমান: সংগীতশিল্পী

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Abdullah Al-Mamun. রংপুর ।

Abdullah Al-Mamun. রংপুর ।

২০১২.১১.২৪ ০২:৩৩
প্রথম আলো এমনি একটি পত্রিকা যা সকল অপূর্নতার পূর্নতা দিতে জানে ।

মাহতাব হোসেন # বাউফল # পটুয়াখালী #

মাহতাব হোসেন # বাউফল # পটুয়াখালী #

২০১২.১১.২৪ ০৬:৩৭
সবই ঠিক আছে আর অসংখ্য-অগণিত পাঠকের মত আমিও প্রথম আলোর একজন ভক্ত-অনুরাগী পাঠক। প্রথম আলো বস্তুনিষ্ঠ খবর এবং খবরের পেছনের খবরও বের করে পাঠককে উপহার দেয়। তবে প্রতিদিন যদি `প্রকৃতি ও পরিবেশ', `আমাদের কৃষি' এবং `ইতিহাস-ঐতিহ্য-ভ্রমণ'- এ বিষয়গুলোর উপর পর্যায়ক্রমিক লেখা / নিবন্ধ / প্রতিবেদন ছাপতো তবে আমাদের প্রিয় পত্রিকা আরও আরও সমৃদ্ধ হত বলেই মনে করি।
২০১২.১১.২৪ ০৭:৫৫
আবার প্রথম আলো নিজেই নিজের বিজ্ঞাপন দিলেন ?

Mohammad Morshed

Mohammad Morshed

২০১২.১১.২৪ ১০:১৮
I agree with her..................

mukta rahman

mukta rahman

২০১২.১১.২৪ ১২:৪২
ফেরদৌসি রহমান বাংলা ভাষী নারী সঙ্গীত শিল্পীদের ভিতর শ্রেষ্ঠতম । তার উচ্চারন বাচনভঙ্গী গায়কী সব কিছুই রোমান্টিক মোহনীয় এবং নিখুঁত । তিনি সঙ্গীতের সব ধারায় সমভাবে পারদর্শী । বিশ্বের দরবারে যেভাবে তার পরিচয় তুলে ধরার প্রয়োজন ছিল তা হয়নি। এটা আমাদের জন্য অনেক লজ্জার।

papan chandra das

papan chandra das

২০১২.১১.২৫ ০০:২৩
good

papan chandra das

papan chandra das

২০১২.১১.২৫ ০০:২৪
good...