শিরোনাম:

‘ভাগ্যবান’ পেলে

| তারিখ: ২৪-১১-২০১২

  • ৮ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
গারিঞ্চা ও পেলে: যখন ব্রাজিল দলে

গারিঞ্চা ও পেলে: যখন ব্রাজিল দলে

তাঁর বাঁ পা ছিল ডান পায়ের চেয়ে কিছুটা খাটো। কিন্তু সেই বিসদৃশ পা জোড়া নিয়েই কাঁপিয়েছিলেন ফুটবল বিশ্ব। ব্যক্তিগত জীবনে ছিলেন অসংযমী, আকণ্ঠ ডুবে থাকতেন মদে। সে কারণেই কি না ৪৯ বছর বয়সেই অন্যলোকে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলের কিংবদন্তি গারিঞ্চা। কিন্তু তাঁর মৃত্যুর ১৮ মাস আগে, ১৯৮১ সালে আর্জেন্টাইন রিপোর্টার কার্লোস বিকিচকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে যান, পাশে খেলা দুর্দান্ত কিছু সতীর্থকে ছাড়া ‘পেলে’ এত বড় খেলোয়াড় হতে পারতেন না! ২১ বছর পর আলোর মুখ দেখেছে সেই অপ্রকাশিত সাক্ষাৎকার।
গারিঞ্চা সেখানে দাবি করেছেন, সতীর্থদের সাহায্য ছাড়া পেলে কখনোই ‘ফুটবলসম্রাট পেলে’ হতে পারতেন না। ১৯৫৮ সালে ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ জেতাতে এই জুটিরই ছিল বড় ভূমিকা। কিন্তু পেলে সম্পর্কে কেন যেন কিছুটা অবজ্ঞাই প্রকাশ করেছেন ‘বাঁকা পায়ের দেবদূত’, ‘সে একজন ভালো খেলোয়াড় ছিল। কিন্তু সে ভাগ্যবানও ছিল। সে অনেক গোল করেছিল। কিন্তু তার ভাগ্য ভালো, তাকে পাস দেওয়ার জন্য বেশ কিছু ভালো খেলোয়াড়ও তার আশপাশে ছিল।’ এএফপি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১২.১১.২৪ ০৬:৩২
১৯৮১ সালের সাক্ষাতকার এই ২০১২ সালে ৩১ বছর হওয়ার কথা, ২১ বছর হয় কি করে? যাই হোক।
সাক্ষাতকার গ্রহনকারী একজন আর্জেন্টাইন হওয়ায় সন্দেহ থেকেই যায় যে, কথাগুলো সত্যিই গারিঞ্চার কিনা!
আজ থেকে ১৫/২০ বছর পর পেলের স্থলে মেসিকে আর গারিঞ্চার বদলে জাভি বা ইনিয়েস্তার নাম বসালেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে যায়! এবং ঐ ইতিহাসকে অস্বীকার উপায় বর্তমানের মেসি ভক্তদেরও থাকবে না। তাই যার যতটুকু প্রাপ্য তাকে সেই সম্মান দেখানো উচিত সে পেলে হোক আর মেসি বা ম্যারাডোনা হোক।

Abdullah al shames

Abdullah al shames

২০১২.১১.২৪ ১০:০৩
but messi always says Javi, Inista is important for his success.

Abdullah al shames

Abdullah al shames

২০১২.১১.২৪ ১০:৩০
"I like to train, I like to play and I like to win. I have always been like that since I was young, but it would make me very happy if one of my team-mates won the Ballon d'Or, they also deserve it. Without my team-mates I would not have won everything that I have won."
২০১২.১১.২৪ ১০:৫২
এটা সত্য কথা! কারণ ঐ সময় পেলে ছিল, ভেড়ার দলে বাছুর প্রামানিক।

raihan

raihan

২০১২.১১.২৪ ১১:৩২
আমি ব্রাজিল ফুটবল দলের অন্ধ ভক্ত কিন্তু গারিঞ্চার সাথে দ্বিমত পোষন করছিনা। ফুটবল ১১ জনের খেলা। পেলে, ম্যারাডোনা, রোনালদো, মেসি এরা দুর্দান্ত খেলোয়াড় হতে পারতেননা যদি না তাদের পাশে কিছু ভালো খেলোয়াড় না থাকতো। কারন উনারা কেউ-ই নিজের ডি-বক্স থেকে প্রতিপক্ষের ডি-বক্সে একা একা বল টেনে নিয়ে গোল করতে পারেন না। এ কারনেই মেসি বার্সেলোনার হয়ে যত ভালো খেলতে পারেন, আর্জেন্টিনার হয়ে তত ভালো খেলতে পারেন না। তাই বলে আমি তাদের সামর্থ্যকে খাটো করছিনা, আবার তাদের সতীর্থদের অবদানকেও অস্বীকার করতে পারিনা।

Mahabube Alahi Tabannum

Mahabube Alahi Tabannum

২০১২.১১.২৪ ১১:৪৯
ভালো কথাই লিখলেন ভাই।আদতে প্রথম আলোর সাংবাদিকেরা মাঝে মাঝে কিছু ফালতু খবর লিখে পাঠকদের চমকিয়ে দিতে পারে।

Md. Shafiqul Islam

Md. Shafiqul Islam

২০১২.১১.২৪ ১৪:০৯
আমি মনে করি না এই জাতীয় কোন মন্তব্য গারিঞ্চা করেছেন। কারন পেলে নিজেই এর আগে বহুবার গারিঞ্চা সম্পর্কে অনেক ভাল কথা বলেছেন। প্রসংসা করেছেন। তিনি যে অনেক উচুমানের খেলোয়ার ছিলেন তা পেলে নিজেই বলেছেন। এটা যেহেতু আর্জেন্টাইন রিপোর্টার এর প্রতিবেদন , এতে বোঝা যায় শুধু শত্রুতাবশত এইরকম প্রতিবেদন তিনি দিয়েছেন।

Zahid Hossain

Zahid Hossain

২০১২.১১.২৪ ১৫:০২
Football is a game of 11 players. The making of a class player is always a team effort. No doubt, the individuals must have extraordinary quality in him to be great player equally supported by team mates.