মাশরাফির চোখে
এখন ড্র করাই হবে অর্জন
মাশরাফির
তৃতীয় দিন শেষ। টেস্টের লাগাম এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। হারের শঙ্কা দূর করে জেতার মঞ্চটা তারা প্রায় সাজিয়েই ফেলেছে।
তবে আমাদের পক্ষে এখনো ড্র করা খুবই সম্ভব। অলআউট না হলে কাল (আজ) একটা সময় নিশ্চয়ই ওরা খেলা ছাড়বে। লক্ষ্য যা-ই দাঁড়াক, আমাদের খেলতে হবে একটু বুদ্ধি করে। তাড়াহুড়ার কিছু নেই। ওরা বড় লিড নিলেও ঘাবড়ালে চলবে না। নিজেদের স্নায়ু ঠান্ডা রেখে ব্যাটিং করাই সময়ের দাবি।
জেতার সম্ভাবনা যে এখন আমাদের নেই তা আর না বললেও চলছে। করণীয় হলো, পজিটিভ ক্রিকেট খেলা। ড্র করতে পারলে সেটাই হবে অর্জন। আগের ম্যাচটা আমরা জেতার জায়গায় গিয়েও জিততে পারিনি। সবাই বলেছে বাংলাদেশ জিতবে। আমি বলেছিলাম, ড্র করতে পারাও আমাদের জন্য কম নয়। এ জন্য অন্তত তিনটা সেশন আমাদের ভালো খেলতেই হতো। এই টেস্টেও দেখছি, রানের চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের উইকেটে থাকা।
পজিটিভ দিক, ওরা লম্বা সময় নিয়ে ব্যাটিং করলেও রানটা দ্রুত আসেনি। কাল (আজ) আমাদের প্রথম কাজ, উইন্ডিজকে ক্রিজে বেঁধে রাখা। যাতে ওরা দ্রুত রান তুলতে না পারে। এই পরিকল্পনা সফল হওয়া চাই, তাহলে আমাদের কম সময় উইকেটে থাকতে হবে।
চন্দরপল ভালো ব্যাটিং করছে। স্যামুয়েলস ডাবল সেঞ্চুরি পেল। স্যামুয়েলস সুযোগ দিয়েছে, কিন্তু তা আমরা কাজে লাগাতে পারিনি। এ ধরনের অবস্থায় সুযোগ হাতছাড়া করলে চড়া মূল্য দিতে হয়।
যা-ই হোক, ক্যারিবীয়রা রানের পাহাড়ে উঠে গেছে। আপাতদৃষ্টিতে ‘আমাদের বোলাররা কী করল’ প্রশ্ন আসতে পারে। তবে আমাদের যা বোলিং শক্তি, সে অনুযায়ী খারাপ হয়নি। রুবেল ভালো বোলিং করেছে। উইকেট কটা পেল বিবেচ্য নয়। সাকিব উইকেট পায়নি। দুর্ভাগ্য, ওর বলে স্যামুয়েলসের স্টাম্পে লাগলেও বেল পড়েনি! প্রথম ইনিংসে ৮৯ ছাড়া সাকিবের এখনো সে রকম অবদান নেই। অন্যরা পারফর্ম করছে। এটা দলের জন্য একদিক দিয়ে ভালোই বলব। আবুল হাসানও উইকেটশূন্য এখন পর্যন্ত। ও রকম একটা সেঞ্চুরির পর ও আসলে ঘোরের মধ্যে আছে। ওর কাছে রাতারাতি বড় কিছু আশা করা যায় না। মুশকিল হচ্ছে, উইন্ডিজ ব্যাটিংটা বেশি ভালো করে ফেলেছে। তৃতীয় দিন শেষেও উইকেট ভালো আছে—আমাদের জন্য এটা বড় আশার দিক।
আজ (কাল) বল কখনো কখনো একটু নিচু হয়েছে, লাফিয়ে উঠেছে। কাজেই দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয় পেসারদের ভালোভাবে সামলানোর একটা চ্যালেঞ্জ থাকছে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে। তবে আশা করি, ওরা ড্রয়ের দিকে নিতে পারবে ম্যাচটা।
শেষ করছি, ওয়ানডে দল ঘোষণার খবর দিয়ে। দলে আছি আমি। এই সুযোগে জানাই, ওয়ানডে খেলতে আমি প্রস্তুত।








Ahmed Faisal
২০১২.১১.২৪ ০৬:০৭Ashik Imran
২০১২.১১.২৪ ০৬:৩৭muhammad ferdaus
২০১২.১১.২৪ ০৯:২৪Hassan Jahangir
২০১২.১১.২৪ ১০:১৪Abu Zahid Mohammad Masud Parvez
২০১২.১১.২৪ ১১:০৬আমরা যদি প্রথম টেস্টের কথা চিন্তা করি । জয়ের জন্য উচচাভিলাষী চিন্তা না করে একটু অন্যরকম চিন্তা করতাম তা হলে ম্যাচটা অন্তত ড্র হতো।
আর শাকিব তামিমদের কি কোচরা টেষ্ট ম্যচ খেলার ট্রেনিং দেয় না
ওরা কি খালি ওয়ানডে খেলার ট্রেনিং নেয়।
SHOPON
২০১২.১১.২৪ ১১:১১rozibul
২০১২.১১.২৪ ১১:৪৭saza
২০১২.১১.২৪ ১৪:০৫and when Bangladesh bowlng the pitch looks like very easy to bat