শিরোনাম:

চি ঠি প ত্র

মুক্তিযোদ্ধার পরিচয়

| তারিখ: ২৪-১১-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আমি মো. মোসলেম আলী সরদার, পিতা: বীর মুক্তিযোদ্ধা মৃত আমির আলী সরদার, গ্রাম: নহলা কালুপাড়া (ভোটপাড়া), পো.: জোকা হাট, থানা: মান্দা, জেলা: নওগাঁ। আমার পিতা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে যুদ্ধে অংশগ্রহণ করেন। আমি মো. মোসলেম আলী সরদার (৩৮) এবং আমার বড় ভাই মো. আশরাফ আলী সরদার (৪৭) উভয়ে মুক্তিযোদ্ধা আমির আলী সরদারের সন্তান।
মুক্তিযুদ্ধ চলাকালে আমার জন্ম হয়নি এবং আমার বড় ভাই মো. আশরাফ আলী সরদারের বয়স পাঁচ বছর ছিল। কিন্তু আমার পিতার মৃত্যুর পর আমাদের গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় অন্যায়ভাবে আমার পিতার নামের স্থলে বড় ভাই নিজ নাম স্থাপন করেন এবং নিজেই মুক্তিযোদ্ধা হয়ে যান।
আমি অনেক দেনদরবার করেও আমার পিতাকে যোগ্য সম্মানে ভূষিত করতে অপারগ হয়েছি। আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও এর প্রতিকার চেয়েছি কিন্তু তিনি তাঁর অপারগতার কথা স্বীকার করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সম্পর্কে জানেন। আজ আমার পিতা তাঁর যোগ্য সম্মান থেকে বঞ্চিত এবং আমিও নিজেকে বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে পারি না।
অতএব তদন্ত করে একজন বীর মুক্তিযোদ্ধার যোগ্য রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।
মো. মোসলেম আলী সরদার
নহলা কালুপাড়া, মান্দা, নওগাঁ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

mizanul hasan

mizanul hasan

২০১২.১১.২৪ ১৩:৫৮
The present govt acting duel policy about freedom fighter.