• হোম
  • বিশাল বাংলা
  •   অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে বন্ধুসভার মানববন্ধন

অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে বন্ধুসভার মানববন্ধন

ময়মনসিংহ অফিস | তারিখ: ০৯-১১-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ফেরদৌস আরার মুখে অ্যাসিড নিক্ষেপকারী শফিকুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তার ও তাঁর বিচারের দাবিতে ময়মনসিংহে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে।
প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু তাহের প্রথম আলো ময়মনসিংহ বন্ধুসভার এই উদ্যোগের প্রশংসা করেন। ফেরদৌস আরা গত মঙ্গলবার অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন