বিদায়, সুনীল গঙ্গোপাধ্যায়!
সুনীল গঙ্গোপাধ্যায়
উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কলমবন্ধু সুনীল গঙ্গোপাধ্যায় আর নেই। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে তিনি হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্ম নেন সুনীল গঙ্গোপাধ্যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র ছেলে শৌভিক গঙ্গোপাধ্যায়কে রেখে গেছেন। আগামীকাল সকালে কলকাতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে তাঁর মরদেহ রাখা হবে কলকাতার পিস হ্যাভেনে।
সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম কলমবন্ধু। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন। ঘুরেছেন বিভিন্ন শরণার্থী শিবির। লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়ে প্রবন্ধ, কবিতা।
সাহিত্যের সব অঙ্গনেই বিচরণ ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের। লিখেছেন কবিতা, গল্প, নাটক, উপন্যাস, রম্যরচনা প্রভৃতি।
সুনীল গঙ্গোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে: ‘অরণ্যের দিনরাত্রি’, ‘সেই সময়’, ‘রক্ত’, ‘অর্জুন’, ‘পুরুষ’, ‘অগ্নিপুত্র’, ‘প্রথম আলো’, ‘সরল সত্য’, ‘প্রতিদ্বন্দ্বী’, ‘মহাপৃথিবী’, ‘রক্তমাংস’, ‘জীবন যে রকম’ প্রভৃতি।
তিনি ছিলেন ‘কৃত্তিবাস’ পত্রিকার সম্পাদক। কাজের স্বীকৃতিস্বরূপ আনন্দ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন তিনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে কলকাতার সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।







Jahid hossain
২০১২.১০.২৩ ০৯:৪৬Mahmud Hasan Khan
২০১২.১০.২৩ ০৯:৫৮S.M.Deedarul Hoque
২০১২.১০.২৩ ১০:০০Tanzina Dola
২০১২.১০.২৩ ১০:০৭Mehedi Al Amin
২০১২.১০.২৩ ১০:১৫Mohammed
২০১২.১০.২৩ ১০:৩২Rabbani Chowdhury
২০১২.১০.২৩ ১০:৪১Rafiqul Islam Babu
২০১২.১০.২৩ ১০:৪৬যেখানেই থাকুন ভালো থাকুন।
Motiur Rahman
২০১২.১০.২৩ ১০:৪৭Farhan Fardin
২০১২.১০.২৩ ১০:৫০অথচ আপনি নেই,,,,,,,,,,,,
চলে গেলেন না অযুত দূরের কোন এক অজানা দেশে.................
হুমায়ুনের সাথে দেখা করতে কি???
উনাকে দেখলে বলবেন, আমরা ভুলিনি তার কথা
বই পড়া ছাড়িনি এখন,
তোমাদের বই শোভা পাবে আমাদের মননে আর চিন্তায়
ভালবাসায় আর ভাললাগায়...........
Khaled Hossain
২০১২.১০.২৩ ১০:৫২Motiur Rahman
২০১২.১০.২৩ ১০:৫৬’গর্ভধারিনী’ লিখেছেন - সমরেশ মজুমদার
Idris ali imon
২০১২.১০.২৩ ১০:৫৮Mehdi
২০১২.১০.২৩ ১১:০১Mohsena Ekram
২০১২.১০.২৩ ১১:০১mukta rahman
২০১২.১০.২৩ ১১:০৩Utpal Sarker
২০১২.১০.২৩ ১১:০৭Mir Ali
২০১২.১০.২৩ ১১:০৭Babul
২০১২.১০.২৩ ১১:০৮Babul
২০১২.১০.২৩ ১১:১৩Md. Nasimul Huda
২০১২.১০.২৩ ১১:২০দুই বাংলায় ভাঙ্গছে শুধুই, কাটল বুিঝ বেলা
Sharif
২০১২.১০.২৩ ১১:২৬Rashedul Hasan
২০১২.১০.২৩ ১১:৩১
২০১২.১০.২৩ ১১:৩৩Mohiuddin Maswood
২০১২.১০.২৩ ১১:৩৫Shanta
২০১২.১০.২৩ ১১:৪০rony rahman
২০১২.১০.২৩ ১১:৪০Selim Saroar
২০১২.১০.২৩ ১১:৪১Selim Saroar
২০১২.১০.২৩ ১১:৪৩Rayan
২০১২.১০.২৩ ১১:৪৪kazi Saiful Islam
২০১২.১০.২৩ ১১:৪৭Zakir Hossain
২০১২.১০.২৩ ১১:৪৯মোহাম্মদ কফিলুচ ছাত্তার
২০১২.১০.২৩ ১১:৫৩আমার সাহিত্যের প্রতি ভালবাসা যে মানুষটির কারণে....
যে আমাকে সুন্দর করে ভাবতে শিখিয়েছে.....
ভালবাসার সংজ্ঞা দিয়েছে...
যৌবন কি তা আমাকে জানিয়েছে....
বিদ্রোহ কি তা আমাকে দেখিয়েছে....
যে আমাকে প্রথম আলো দেখিয়েছে...
সে সময়ের কথা বলেছে...
পূর্ব পশ্চিমের কথা শুনিয়েছে....
কল্যান, আনন্দের সাথে পরিচয় করিয়েছে...
একা থাকতে শিখিয়েছে...
----------নীল তুমি হারাবেনা...তুমি আমার হৃদয়ে নীলপদ্ম হয়েই থাকবে
s@ju
২০১২.১০.২৩ ১২:০১s@ju
২০১২.১০.২৩ ১২:০২Khandaker Tofazzal Hossain
২০১২.১০.২৩ ১২:০৪তারেক মাসুদ, মিশুক মনির, হুমায়ুন ফরিদি, হুমায়ুন আহ্ম্মেদ........ আরো অনেকে। আর এখন আরেক বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়। এত শোক বইবার শক্তি আমরা কোথায় পাব?
Ronju Khan
২০১২.১০.২৩ ১২:০৪Mehir Kumar Mondal
২০১২.১০.২৩ ১২:০৮Syed Kamrul Huq
২০১২.১০.২৩ ১২:০৯বিদায় সুনীল!!!
Rajib Hasan
২০১২.১০.২৩ ১২:০৯Novel Saha
২০১২.১০.২৩ ১২:১১mohammad rayhan khan
২০১২.১০.২৩ ১২:১২Masum
২০১২.১০.২৩ ১২:১৯Moniruzzaman
২০১২.১০.২৩ ১২:২৪আবু ছালেহ রাসেল
২০১২.১০.২৩ ১২:২৫
২০১২.১০.২৩ ১২:৪৩Kamal
২০১২.১০.২৩ ১২:৪৮Rajib Mirdha
২০১২.১০.২৩ ১২:৫৮কি বলব ভেবে পাচ্ছি না ! বাংলা সাহিত্য আজ আরও অনেক একা হয়ে গেল।
dibakar .
২০১২.১০.২৩ ১৩:২৭Hasanul Haider
২০১২.১০.২৩ ১৩:৩৫আর কি ই বা থাকলো?
ferdous
২০১২.১০.২৩ ১৩:৩৫fancy akter
২০১২.১০.২৩ ১৩:৫০ceasar
২০১২.১০.২৩ ১৪:০৪Ratan
২০১২.১০.২৩ ১৪:২৯ছায়ামত
২০১২.১০.২৩ ১৪:৩২hasan
২০১২.১০.২৩ ১৪:৩৬বাপি দে (কলকাতা)
২০১২.১০.২৩ ১৪:৪২Moniruzzaman @ টাইমস এর মতো অবাঙালি কাগজ কি আর এই দুঃখ বুঝবে। আর পশ্চিমবঙ্গের সব বাংলা দৈনিক ষষ্টি থেকে দশমী পর্যন্ত পূজার ছুটিতে রয়েছে। তাই ছাপানো হয়নি।
Prodip
২০১২.১০.২৩ ১৬:২০Md.Syful Islam
২০১২.১০.২৩ ১৭:৫৬fazlul
২০১২.১০.২৩ ১৮:১৪Ratan Jyoti
২০১২.১০.২৩ ২০:০০
২০১২.১০.২৩ ২০:১৪Nasirul Wahab Apu ( নাসিরুল ওয়াহাব অপু )
২০১২.১০.২৩ ২০:১৭http://timesofindia.indiatimes.com/india/Eminent-litterateur-Sunil-Gangopadhyay-passes-away-at-his-Kolkata-residence/articleshow/16923988.cms
বাংলা সাহিত্যের ভান্ডার ক্রমানয়ে খালি হচ্ছে। যারা যাচ্ছে তাদের মত আর কাউকে সহসা পাবোনা।
সুনীল গঙ্গোপাথ্যায়ের আত্মার শান্তি কামনা করছি।
Syful Islam Tonmoy Wvc
২০১২.১০.২৩ ২০:৫৭Spent a lot of good time, sleepless night by reading his am ageing novels.....
Will miss you lot........tribute to king of bangla novel....Sunil Gongopadhay.....
G. Rahman
২০১২.১০.২৩ ২১:২৬nazia
২০১২.১০.২৩ ২১:৫০Modesser Ali
২০১২.১০.২৩ ২২:৫৩Mr
২০১২.১০.২৩ ২৩:০৪Md. Abdul Wahab
২০১২.১০.২৪ ০২:০৮মোল্লা বাবুল (Mollah Babul)
২০১২.১০.২৪ ০২:১০কেউ কথা রাখে নি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে নি
ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলো
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কতো চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো,
কিন্তু সেই বোষ্টুমী আর এলোনা
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।
মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিলো, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিনপ্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর
খেলা করে!
নাদের আলী, আমি আর কতো বড় হবো? আমার মাথা এ ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায়
তিনপ্রহরের বিল দেখাবে?
একটাও রয়্যাল গুলি কিনতে পারি নি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায় নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিলো,
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠেয়ে প্রাণ নিয়েছি
দুরন্ত ষাড়ের চোখে বেঁধেছি লালকাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীলপদ্ম
তবু কথা রাখে নি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখে নি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখে না!