শিরোনাম:

আজমকে সুবিধামতো স্থানে জিজ্ঞাসাবাদ করবে দুদক

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২২-১০-২০১২

  • ১৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, গাড়িচালক আজম খানকে তাঁর সুবিধামতো জায়গায় জিজ্ঞাসাবাদ করা হবে। আজ সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইনের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বলেন, তদন্ত আর পদ্মা সেতুর বাস্তবায়ন একই সঙ্গে চলবে বলে গোল্ডস্টেইন যে বক্তব্য দিয়েছেন, এতে তাঁরা খুশি। তিনি বলেন, বিশ্বব্যাংক যেভাবে চাইবে, সেভাবেই পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে তদন্ত হবে।
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের গাড়িচালক আজম খান সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে অজ্ঞাত স্থান থেকে সাক্ষাত্কার দেন। ওই সাক্ষাত্কারে তিনি বলেন, ৯ এপ্রিল রাতে গাড়িতে বস্তাভর্তি টাকা মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাচ্ছিল।
চলতি বছরের ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। এ সময় গাড়িতে পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও রেল পুলিশের কমান্ড্যান্ট এনামুল হকও ছিলেন। ওই ঘটনার পর থেকে আলোচিত এই গাড়িচালক পলাতক।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Abu Raad

Abu Raad

২০১২.১০.২২ ১৭:২৩
And what about after the interrogation? Now we have incidences that police hand over innocent people to criminals after arresting (in Gazipur for example). How can he rely on this police? Risking life? No way.

Ariful Islam

Ariful Islam

২০১২.১০.২২ ১৮:৩২
আজমের নিরাপত্তা স্পষ্ট হোক, তার উপর যেন কোন চাপ প্রয়োগ করা না হয়।

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.১০.২২ ১৮:৫২
৯ এপ্রিল রাত দুপুরে বস্তাভরা টাকা যে মন্ত্রীর বাড়িতেই যাচ্ছিল আজম তার প্রধান সাক্ষী যাকে ছাড়াই দুদক দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি বলে অবলীলায় সুরঞ্জিত বাবুকে সততার সনদ দিয়েছে। এবার দেখা যাক দুদক কী খেলাটা খেলে।

s.nahar bithi

s.nahar bithi

২০১২.১০.২২ ১৮:৫৬
দুদক চেয়াম্যান আবার আজম খানকে সুরঞ্জিত বাবুর থলের বিড়াল থলের ভিতর ভরার চেষ্ঠা করতে না পারে । সে দিকে সাংবাদিক ভাইরা লক্ষ্য রাখবেন ।
২০১২.১০.২২ ১৯:০৪
জান বাচান ফরজ।

Habib_Sumon

Habib_Sumon

২০১২.১০.২২ ১৯:৩১
এবার আজমের সাথে কথা বলে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সততার সনদ টা আর মজবুতভাবে তুলে ধরবে বলে মনে হয়। আমিও আজমের ভবিষ্যৎ নিয়ে সংকিত, বেচারা একাই লড়ে যাচছে।

Abdul Aziz

Abdul Aziz

২০১২.১০.২২ ২০:২২
আবার নতুন খেলা শুরু হবে .........

দোজা

দোজা

২০১২.১০.২২ ২০:৩৯
দুর্নীতি দমন কমিশন (দুদক) দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের গাড়িচালক আজম খানকে পুরাপুরি জীবনের নিরাপত্তা দিয়ে জিঙ্গাসাবাদ করলে কাহারো কোন আপত্তি থাকার কথা নয়। জিঙ্গাসাবাদের পর তার (গাড়িচালক আজম খান) যেন কোন ক্ষতি না হয় / কাহারো ব্যক্তিগত ঈর্ষার শিকার না হয় তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

rumi abid

rumi abid

২০১২.১০.২২ ২০:৪৬
দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের জন্য যদি কাউকে ডাকা হয় এবং তিনি যদি সাড়া না দেন, তা হলে আইনে যে ব্যবস্থা রয়েছে তাই গ্রহণ করা হবে.......................

A.h memoun

A.h memoun

২০১২.১০.২২ ২৩:২৫
দেশের মানুষের কাছে ওই গোলামের চাইতে আজম খান অনেক মূল্যবান ও বিশ্বস্ত ।

Twohedul Azam

Twohedul Azam

২০১২.১০.২২ ২৩:২৬
I hope there is no conspiracy against Azam, if ACC is serious about interviewing Azam and provides appropriate security to him, then they will be able to find important information about "Railway-Gate" scandal from him. Azam has the legal right to get protection under whistle blower's protection act. Human rights organizations, civil society and media are closely watching how ACC deals with Azam, if there is anything suspicious people of Bangladesh will not tolerate this time, they will do everything to save Azam and his fight against corruption.
২০১২.১০.২৩ ০০:০৯
It is good to know that DUDOK is trying to get M. Azam for more
information.But before he appears would it not be natural & more
prudent to ask all BDR officials who were witness to the incident?
Would we not expect them to collect phone records of Mr. Suronjit
for the night & days leading to..? Would we not also expect to see
property accumulation history of Mr. Suronjit ? Without these minimums
DODOK will never gain lost respectibility.We provide your paychecks
& expect more accountibility from all including DUDOK!
২০১২.১০.২৩ ০২:৩৮
Skype এ ভিডিও চ্যাট করলেই তো হয়। অবস্থান জানানোর দরকার কি ? এই সরকার তো ডিজিটাল সরকার। তাহলে এই কাজ করে প্রমাণ করুন।