শিরোনাম:

তারেক ও কোকোর বিরুদ্ধে সমন

আদালত প্রতিবেদক | তারিখ: ২২-১০-২০১২

  • ১১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক রবিউজ্জামান এ আদেশ দেন। ২ অক্টোবর তাঁদের বিরুদ্ধে ৪৫ কোটি ৫৯ লাখ টাকা ঋণখেলাপির অভিযোগে করা মামলায় এ সমন জারি করা হয়।
গত ২ অক্টোবর সোনালী ব্যাংক মতিঝিল শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে ৪৫ কোটি ৫৯ লাখ টাকা ঋণখেলাপির অভিযোগে মামলা করেন। মামলায় খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দরের ছেলেমেয়েকে বিবাদী করা হয়েছে।
মামলায় ড্যান্ডি ডাইং প্রতিষ্ঠানের পরিচালক খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দারের ছেলে শামস, শাহীন, মেয়ে সুমাইয়া ও সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন, মোজাফফর আহমেদ ও কাজী গালিব আবদুস সাত্তারকে বিবাদী করা হয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

wahid liton

wahid liton

২০১২.১০.২২ ১৬:০০
হলমার্ক কেলেংকারির ঘটনা থেকে জনগণকে ভুলিয়ে রাখার অপচেষ্টা।

Mahbub

Mahbub

২০১২.১০.২২ ১৬:২১
মাতরো ৪৫কোটি টাকার জন্য শহীদ জিয়ার সন্তানদের নামে মামলা ?এটা সরকারের ষড়যন্ত ছাড়া আর কুসতা না।

Abu Raad

Abu Raad

২০১২.১০.২২ ১৭:২১
Its interesting. Dundy dying took loan of 10 Cr Tk in 2002 (Tarek is one of 10 director and later left the company).

MD. FARHAD ALI

MD. FARHAD ALI

২০১২.১০.২২ ১৭:৩৫
আমি যখন শুনি ....... এদের মত মানুষে নামে অভিযোগ তখন খুভ খারাপ লাগে !!! ভাই আপনারা দেশের রাষ্ট্র প্রধানের ছেলে, আগামির রাষ্ট্র নায়ক আর কি চান ? তারপর যে সাড়ে তিন হাত মাটির বিছানা তাহা কি ভুলে গেছেন ???????? আমরা আপনাদের সন্মান করি , আশা করি আপনারা আমাদের সম্মানের পাত্র হয়ে থাকবেন ।।।।

Rokib Likhon

Rokib Likhon

২০১২.১০.২২ ১৮:৪৮
সমন তো অনেকের রিরুদ্ধেই কিন্তু কাজে তো ঠনঠনাঠন। বিচারের রায় প্রদানের পযর্ন্তই শেষ। যাদের বিরুদ্ধে সমন হয় তারা তো থাকে ধরা ছোঁয়ার বাইরে।

Sajib Hosen

Sajib Hosen

২০১২.১০.২২ ১৯:৩৪
National ........ of Bangladesh

এস,এম লিটন

এস,এম লিটন

২০১২.১০.২২ ১৯:৫৯
তারেক রহমান ও আরাফাত রহমান বর্তমানে যে পরিস্থিতিতে আছে তাদের এই পরিস্থিতির জন্য কে দায়ী ?

দোজা

দোজা

২০১২.১০.২২ ২০:৪৫
বেশী ঢাকঢোল না পিটিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া উচিৎ, তবে অবশ্যই যেন কেহ আক্রশের শিকার না হয়।

HOSSAIN

HOSSAIN

২০১২.১০.২২ ২১:০৭
41% of our ppl earn less than earn $1 a day....this guy should be ashamed 4 commenting 'MATRO 45 CRORE' We want these 2 muggers to face justice.................

এস,এম লিটন

এস,এম লিটন

২০১২.১০.২২ ২১:৪২
বাংলাদেশে ঋণখেলাপি কি তারেক রহমান আর আরাফাত রহমান ? আমার জানামতে বাংলাদেশে আরও ঋণখেলাপি আছে তারেক রহমান আর আরাফাত রহমান এর পাশাপাশি বাকিদের দিকেও সরকারের নজর দেওয়া উচিত । সরকার যদি বাকিদের দিকে নজর না দেয়, তাহলে আমরা ধরে নেব এটা একটা রাজনৈতীক প্রতিহিংসা ।

Russo

Russo

২০১২.১০.২২ ২৩:১৬
আপনারা যতই তড়পান না কেন, বিনপি ক্ষমতায় না আসলে এই দুই জন যে দেশে ফিরবে না। আর যখন ফিরবে তখন তাদের নামে কোন সমন থাকবে না। এটা যে কোন শিশুও বুঝে। শুধু বুঝে না আমাদের দেশের প্রচলিত ব্যাবস্থা।
এই মামলার বিবাদী দশ জন এর মধ্যে বেশ কিছু মানুষ দেশেই আছে। আজ তারা যদি পাওনা টাকা বুঝিয়ে দেয়, তাহলে এই মামলা বা সমনের কি হবে? তারেক কোকো যদি আদালতের জামিনে বিদেশে গিয়ে থাকে এবং উকিলের মাধ্যমে হাজিরা দিয়ে থাকে, তাহলে পলাতক দেখিয়ে সমন জারি হয় কি ভাবে? আইনের এই বিষয়টা কারো জানা থাকলে দয়া করে বুঝিয়ে দেবেন কি?