শিরোনাম:

গাড়িচালক আজমকে নিয়ে দুদকের সারা দিন

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২২-১০-২০১২

  • ১৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সাবেক রেলমন্ত্রীর এপিএসের গাড়িচালক আলী আজম খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সন্ধ্যায় দুদকের চেয়ারম্যান গোলাম রহমান তাঁর কার্যালয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আজম নিরাপত্তাহীনতায় ভুগলে প্রয়োজনে তাঁর নিরাপত্তা দেওয়া হবে।
আজম আসছেন এমন খবরে গতকাল দুদক কার্যালয় সাংবাদিকে ভরে যায়। দুদকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও সাংবাদিকদের জানান, ‘আজমকে নিয়ে আসা হচ্ছে।’
গত ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। গাড়িতে পূর্বাঞ্চল রেলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং রেল-পুলিশের কমান্ড্যান্ট এনামুল হকও ছিলেন। ওই ঘটনার পর সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে অজ্ঞাত স্থান থেকে দেওয়া সাক্ষাৎকারে আজম খান বলেন, ৯ এপ্রিল রাতে গাড়িতে রাখা ওই টাকা সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় নেওয়া হচ্ছিল।
রেলের দুর্নীতির অভিযোগ তদন্তে আজম খানের বক্তব্য নেওয়ার জন্য এ পর্যন্ত দুবার নোটিশ দেয় দুদক। রেলের দুর্নীতি মামলায় তিনি গুরুত্বপূর্ণ সাক্ষী। আজমের জন্য গতকাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দুদকের তদন্ত দল। আজমের পরিবার থেকে দুদককে নিশ্চিত করা হয়েছিল তাঁকে পাঠানো হবে।
দুদকের কর্মকর্তারা জানান, আজম না আসায় ফোনে তাঁর স্ত্রী ও এক ভাইয়ের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা দুদককে জানিয়েছেন, আজম কোথায় আছেন তাঁরা জানেন না। তাঁরা বলেছেন, আজমের নিরাপত্তা কে দেবে? আজম সাবেক মন্ত্রীর ঘুষ কেলেঙ্কারির বিষয়ে মিডিয়ার কাছে তথ্য দিয়েছেন অজ্ঞাত স্থান থেকে।
দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের জন্য যদি কাউকে ডাকা হয় এবং তিনি যদি সাড়া না দেন, তা হলে আইনে যে ব্যবস্থা রয়েছে তাই গ্রহণ করা হবে। আইনি ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে হাজির না হলে তিন বছরের শাস্তির কথা আইনে উল্লেখ রয়েছে। আমরা তাঁর (আজম খান) প্রতি নমনীয় থাকতে চাই। মানবিক দিকটা প্রথমে বিবেচনা করতে চাই। তিনি যদি দুদকে আসতে নিরাপত্তাহীনতায় ভোগেন, তা হলে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাঁর নিরাপত্তার জন্য বলব।’
আবার তলব করে নোটিশ পাঠানো হবে কি না, এ প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘আজম দুদকের ডাকে সাড়া না দিলে আমরা শিগগিরই ব্যবস্থা নেব। এর জন্য খুব বেশি দেরি করা যাবে না।’
এর আগে দুদকের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, দুদকের এক সহকারী উপপরিচালক নিজে গিয়ে আজমকে নিয়ে আসছেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

rakibraj

rakibraj

২০১২.১০.২২ ০৪:৫০
আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাঁর নিরাপত্তার জন্য আাশা করছি
আজম কে আইন প্রয়োগকারী নিরাপত্তার দেয়া হোক ৷

Ashim Biswas

Ashim Biswas

২০১২.১০.২২ ০৫:৪৫
আজম যে আসবে তার নিরাপত্তা কে দেবে। কারন দুদক আর সরকার একই। আজম রক্ষা নাই।

Mahtaf Hossain

Mahtaf Hossain

২০১২.১০.২২ ০৬:৩২
সাবেক রেলমন্ত্রীর এপিএসের গাড়িচালক আলী আজম বিজিবি গেটে টাকার বস্তা ধরিয়ে দেয়ার পর থেকেই উধাও হয়ে যায়, স্বভাবতঃই যার কারণ হিসেবে সাধারণ মানুষ নিরাপত্তাবোধের অভাবকেই ধরে নিয়ে থাকে। আর আমাদের দেশের দুদক যে কত নখ-দন্তওয়ালা সংস্থা তা আজম কেন, যে কেউই জানে এবং তাদের ডাকে হাজির না হওয়ায় আইনী ব্যাবস্থা গ্রহণের কথা উচ্চারণ করা, তাকে অন্য আঙ্গিকে ভয় দেখানো ছাড়া আর কিছুই নয়। কিন্তু টাকার বস্তা ঐ রাতে ধরা পড়েছিল, গাড়ীটা জিগাতলা যাচ্ছিল, গাড়ীতে রেলের উর্ধতন দু'কর্মকর্তা ও ততকালীন রেলমন্ত্রীর এপিএস ছিলেন- এগুলো তো দিনের আলোর মত পরিষ্কার। যদিও এপিএস ওমর ফারুক দাবী করেছেন, টাকাগুলো তার, কিন্তু প্রশ্ন হ'ল-
টাকাগুলো যদি তারই হবে, তবে ঐ রাতে তিনি সেগুলো নিয়ে কোথায় যাচ্ছিলেন ?
তার গাড়ীতে তাহ'লে রেলের কর্মকর্তারা থাকবেন কেন ?
তিনি কোন ব্যাংক থেকে অতগুলো টাকা ঐ দিন তুলেছিলেন ?
টাকাগুলো নিয়ে তিনি জিগাতলার দিকে যাচ্ছিলেন কেন ?
কারো বাসায় টাকাগুলো নিয়ে যদি তিনি না-ই যাচ্ছিলেন, তবে অত টাকা নিয়ে রাত দুপুরে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করছিলেন কি ছিনতাইকারী আর ডাকাতদের দক্ষতা-অভিজ্ঞতা যাচাইয়ের জন্য ?
সর্বশেষ টাকাগুলো কোথায় গেল, দুদক বা অন্য কোন আইন প্রয়োগকারী সংস্থা কি সেগুলো জব্দ করেছে ?
আমরা আমজনতা লক্ষ্য করলাম, আজম দুদকে সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে কি কি আইনী ব্যাবস্থা নেয়া যায় বা কি কি সাজা আরোপ করা যায়, তারই ব্রিফিং দিচ্ছে দুদক, কিন্তু রেলের অবৈধ নিয়োগ-বানিজ্য থেকে অর্জিত বস্তা-ভরা টাকাটার সাথে যারা জড়িত বলে আজম সাক্ষ্য দিচ্ছে, তাদের বিরুদ্ধে কি আইনী পদক্ষেপ দুদক নিচ্ছে, তার কোন রূপরেখা দেয়া হচ্ছে না। আমরা দুঃখের সাথে আগেই লক্ষ্য করেছি, দুদক চেয়ারম্যান বলেছেন যে, চাপরাশী আর ড্রাইভারের সাক্ষ্যতে বিচার চলে না। তারপরও তাকে সাক্ষ্য দিতে হাজির হতে বলা হচ্ছে কেন ? প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য, নাকি কোন বিশেষ ব্যক্তিকে `কালো বেড়াল' থেকে `সাদা বেড়াল'-এ পরিণত করে তার কিসসা জনগণকে খাওয়ানোর নিমিত্তে আজমকে নিয়ে তদন্তের নাটক সাজানো হচ্ছে ?

Mohammed

Mohammed

২০১২.১০.২২ ০৭:২৪
আজম খান গুরুত্বপূর্ণ সাক্ষী,দুবার নোটিশ পাবার পরও দুদকের কার্যালয়ে উপস্থিত না হওয়া আইনের চোখে অপরাধ। রেলওয়ের ঘুষ কেলেঙ্কারির হোতাদের সাজা অবশ্যই কাম্য,কিন্তু শুধু লুকিয়ে থেকে প্রচার মাধ্যমের মুখোমুখী না হয়ে তাঁর আইন-আদালতের সামনে যাওয়া উচিত,কারন সেখানের রায়ই শেষ কথা। তাঁর "নিরাপত্তাহীনতা"একটা অজুহাত,রাষ্ট্রকে অপমান করার শামিল; তিনি দেশে যে পরিচিতি লাভ করেছেন তাতে তাঁর ''গুম'' হবার কোন সম্ভাবনা নেই! তিনি সমস্যার সমাধানে এগিয়ে না এসে পিছিয়ে থাকলে রহস্য ঘনীভূত হবে এবং ''নাটকের পিছনে নাটক'' থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাবেনা।

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.১০.২২ ০৭:৩৪
গাড়ি চালক আজম খান ঝানু রাজনীতিবিদ ও সাবেক যোগাযোগ মন্ত্রী সুরঞ্জিত বাবুর দুদক কর্তৃক প্রাপ্ত সততার সাদা সনদে পচা কাদা ছিটানোর দুঃসাহস দেখায় ! এরপর আজমের দৃষ্টান্তমূলক সাজা না হলে চলে ?

হেলাল

হেলাল

২০১২.১০.২২ ০৮:০১
যে দেশের একজন সাধারন নাগরিকেরই জীবনের নিরাপত্তা নাই সেখানে ড্রাইভার আজম কি যুক্তিতে দুদুকে এসে সাক্ষ্য দিবে?
তাকে কি সুরন্জিতেরা সহজেই রেহাই দিবে নাকি?আর দুদুকই বা কিভাবে তাকে রক্ষা করবে?

Raihanul Islam

Raihanul Islam

২০১২.১০.২২ ০৮:০১
কোন দেশে আছি ভাই! যেখানে আজমের নিরপওা দিয়ে দুর্নীতি দমন কমিশনে(দুদকে) আনা উচিত সেখানে উলটো
আজমকে জেলের ভয় দেখানেো হচেছ। এদেশের হাই প্রফাইলের অসৎ লুটেরাদের দুদক একেবারে ভিআইপি মযাদা
দিয়ে জিজ্ঞাসাবাদ করে সেখানে গাড়ি চলাক, চাপড়াসিদের জেলের ভয় দেখানো হচেছ। এখন আমার দুদকের কাছে জিজ্ঞাসা আজম যদি গাড়ি চলাক না হয়ে কোন এমপি বা উপদেষটা হতেন আপনারা কি এমন মন্তব্য করতে পারতেন! নাকি আজম গাড়ি চালক বলে তার মুল্য আপনাদের কাছে একজন গাড়ি চালকের মতই!

২০১২.১০.২২ ০৮:২১
আবার চুর পুলিশ খেলা শুরু হয়ে গেল,

Rexon Ahmed

Rexon Ahmed

২০১২.১০.২২ ১১:০৫
আমি একটা ব্যাপার বুঝিনা, যে আজম এত বড় মাপের একজন হিরো যার সাহসীকতায় সারা জাতী পঞ্চমুখ । সে হীরো কিনা আজ ভয় পাচ্ছেন !!!

২০১২.১০.২২ ১২:০৭
যে চুরি করল তিনি দিব্যি মন্ত্রী সেজে বসে ‍আছে ‍আর যিনি চোর ধরে দিলেন তার বিরুদ্ধে ‍আইনি ব্যবস্থ‍া? ফাজলমোর ‍একটি সীমা থাকা দরকার।
এরপর যখন পরবর্তী সরকার দুদকের ‍এসব আঁতেল কর্মকর্তাদের বিচার করা শুরু করবে তখন ‍এই শেখ হাসিনাকেই ‍আমরা রাস্তায় দেখবো লগী বৈঠা নিয়ে ‍আন্দোলন করতে।

Shams

Shams

২০১২.১০.২২ ১২:৪৫
গোলাম রহমান বলেন, ‘আজম দুদকের ডাকে সাড়া না দিলে আমরা শিগগিরই ব্যবস্থা নেব। এর জন্য খুব বেশি দেরি করা যাবে না। একেই বলে শক্তের ভক্ত, নরমের যম।

Pavel

Pavel

২০১২.১০.২২ ১৩:২৫
বাবা আযম তুই আর ১৩ মাস মত লুকিেয় থাক, কারন এখন বের হলে তোকে গুম করে দেবে, আসল কথা বাংলাদেশের মানুষ তাহলে কোনোদিন true জানতে পারবে না।

Engr. Jasim

Engr. Jasim

২০১২.১০.২২ ১৩:৪২
Driver Azom is the National Hero. Goverment should give him high Security and honourable prize "Jathio Veer"

Naz

Naz

২০১২.১০.২২ ১৪:২৫
আমার মাথায় দোষ ধরল নাকি আপনাদের(পাঠকদের) আমি ঠিক বুঝে উঠতে পারছিনা! আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাঁর নিরাপত্তার ভার দিলেইত কাজ শেষ! হয়ত গুম নয়ত খুন! তো আপনারা কোনটা চাহেন?

Maruf Mannan

Maruf Mannan

২০১২.১০.২২ ১৭:৪৮
আজম খানকে বলছি, নখ দন্তহীন এই দুদকের প্রকৃত অপরাধীকে ধরার মুরোদ না থাকলেও আপনার বারটা বাজাতে সামর্থের অভাব হবে না। শেয়ালের কাছে মুরগী বন্ধক দেয়ার মতই এরা আপনার নিরাপত্তা দেবে। দুদুকের তদন্তে মন্ত্রী ও সাঙ্গপাঙ্গরা ঠিক-ই নিশ্পাপের সার্টিফিকেট পেয়ে যাবেন-মধ্যে থেকে আপনি ঁফেসে যাবেন এবং বেঘরে পৈত্রিক প্রানটাও হারাবেন।

toha

toha

২০১২.১০.২২ ১৯:১১
দূ দক আবার কি ? ??

tushar

tushar

২০১২.১০.২২ ১৯:২৪
দূদকের উচিত কালো বিড়াল ধরা, ড্রাইভার চাপরাশিদের ধরা কি তাদের ইজ্জতের হানি ঘটাবে না?

আরিফ মাহমুদ, নিউ ইয়র্ক

আরিফ মাহমুদ, নিউ ইয়র্ক

২০১২.১০.২২ ২১:৫১
এরশাইদের জন্য যেমন নূর হোসেন, হাসিনার জন্য এক আজম খানই যথেষ্ট।

Mizanur Rahaman

Mizanur Rahaman

২০১২.১০.২২ ২২:২৩
Azom pls u should hide urself!Dont come on flash light!Just wait fewdays.If u need any financial help write here!I will take care u!We the nation want to know the truth!I salute u!!!We love our beloved country!Just few culprit(so-called Politician) is trying to destroy the whole country by everyside!Dudok is a Yes-man!Dnt trust them!Pls dont trust themmmm!!!!!!!!!!!!