বৌদ্ধপল্লিতে হামলা

উত্তম বড়ুয়ার মা ও মাসি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | তারিখ: ১৬-১০-২০১২

  • ১০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রামুর বৌদ্ধমন্দিরে হামলার উৎস ফেসবুকের সেই যুবক উত্তম কুমার বড়ুয়ার মা মাধু বড়ুয়া (৪৮) ও চাচাতো বোন (উত্তমের মাসি) আদি বড়ুয়াকে (৩০) গতকাল সোমবার পুলিশ কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
রিমান্ডের আগে মাধু বড়ুয়া প্রথম আলোকে বলেন, পাঁচ বছর ধরে একমাত্র ছেলে উত্তম কুমার বড়ুয়ার সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। বিয়ে করে সে তিন কিলোমিটার দূরে মেরংলোয়ার বড়ুয়াপাড়ার শ্বশুড়বাড়িতে বসতি করেছে। ২৯ সেপ্টেম্বর রাতে নিরাপত্তার কথা বলে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। তারপর জেলা কারাগারে পাঠানো হয়।
আদি বড়ুয়া বলেন, ২৫ সেপ্টেম্বর মহেশখালী থেকে বাবার বাড়ি রামুর হাইটুপীতে বেড়াতে যান। মাধু বড়ুয়া তাঁর চাচাতো বোন। পাশাপাশি বাড়ি হওয়ায় পুলিশ সেদিন তাঁকেও ধরে নিয়ে যায়। দেড় বছরের একমাত্র মেয়ে অনিষাকে নিয়ে তাঁর সমস্যা হচ্ছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বাসুদত্ত চাকমা বলেন, গতকাল দেড় বছরের মেয়েটিকে মায়ের সঙ্গে কারাগারে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু মেয়েটি মায়ের সঙ্গে যেতে রাজি হচ্ছে না। সম্ভবত মাকে কারাগারের ভেতরে অন্য পরিবেশে দেখে ভয় পাচ্ছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Shafiq  Bhuiyan

Shafiq Bhuiyan

২০১২.১০.১৬ ০৭:৪৮
পৃথিবীতে সবচাইতে অদক্ষ মানের পুলিশের কাছ থেকে আর কি আশা করা করতে পারি।

Binod Kabra

Binod Kabra

২০১২.১০.১৬ ০৯:৪২
Bangladesh police can do only such type of work..... for showing doing duty something.
২০১২.১০.১৬ ১০:১৭
i agree with Mr.Shafiqul.

Bhuiyan Kissloo Begumgonji

Bhuiyan Kissloo Begumgonji

২০১২.১০.১৬ ১০:২১
ইতিমধ্যে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে উত্তম কুমার বড়ুয়া উক্ত ঘটনার সাথে জড়িত নয় । জনৈন মুক্তাদির হলেন এর হোতা। কাজেই তার মা মাধু বড়ুয়া (৪৮) ও চাচাতো বোন (উত্তমের মাসি) আদি বড়ুয়াকে (৩০) গতকাল সোমবার পুলিশ কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার হেতু কী ? আর কেনই বা তাকে বা তার পরিবার কে হয়রানী করা হচ্ছে ?

তানভীর আলাদিন সরব

তানভীর আলাদিন সরব

২০১২.১০.১৬ ১১:৫৬
ন্যায় বিচার কি হবে?

Shubhro Ahmed

Shubhro Ahmed

২০১২.১০.১৬ ১১:৫৯
আসল কাজে নেই, দু'জন মহিলাকে নিয়ে পড়েছে পুলিশ। জ্বালাও পোড়াওর সময় তো এসব পুলিশকে স্বক্রিয় দেখা যায় নি। রিম্যান্ডে নিতে হলে ঐসব পুলিশকেই নেওয়া উচিত।

ওয়াং

ওয়াং

২০১২.১০.১৬ ১৩:১৭
Stop Harassment.

Brata Roy

Brata Roy

২০১২.১০.১৬ ১৩:৩৯
প্রশাসন- পুলিশ এরাও হিন্দু-মুসলমান-বৌদ্ধ হয়ে যান, মানবিক আচরণ কিভাবে আশা করা যায় এদের কাছে? উত্তম বড়ুয়ার দিদিমা (নানী) কি জীবিত নেই? তাঁকেও ধরে নিয়ে যেত তবে!

২০১২.১০.১৬ ১৫:০৮
এখন দেখছি বিরোধী দলের কথাই ঠিক। দেশটা একটা মগের মুল্লুক হয়ে গেছে।

CHAMPAK

CHAMPAK

২০১২.১০.১৬ ২২:৪০
অপরাধ করল কে আর রিমান্ড এ নেয়া হচ্ছে কাদের?