শুরুতেই রোধ করতে হবে
ঘুম থেকে দেরিতে ওঠা, ঘন ঘন টাকা চাওয়া, অল্পতেই ক্ষিপ্ত হয়ে যাওয়া—সন্তানের এ রকম প্রবণতা দেখা গেলে অভিভাবকদের সতর্ক হতে হবে। শখ করে বা খারাপ আড্ডায় মিশে একবার-দুইবার মাদক নিয়ে অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ে। শুরুতেই এটা রোধ করা গেলে আসক্তি বাড়ার সম্ভাবনা থাকে না।
শুক্রবার রাতে পাবনা শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৩১ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। প্রথম আলো ট্রাস্টের অধীনে এ আন্দোলন পরিচালিত হয়।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি, তাঁদের অভিভাবক ও অন্যান্যের কাছ থেকে সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক মোহীত কামাল ও আহমেঞ্চদ হেলাল এবং পাবনা মেডিকেল কলেজ ও মানসিক হাসপাতালের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া ও আবদুল্লাহ আল বাকী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল। আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, পাবনা বন্ধুসভার সভাপতি স্বাধীন মজুমদার ও প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






