শিরোনাম:

সরিষাবাড়িতে শেষ হলো বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

| তারিখ: ০৩-১০-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

জামালপুরের সরিষাবাড়িতে প্রথম আলো বন্ধুসভা, সরিষাবাড়ির উদ্যোগে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শেষে রোববার স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে সনদ বিতরণ করা হয়। প্রথম আলোর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বছরের শেষদিকে ১০ জন বেকার তরুণ-তরুণীকে এই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। প্রশিক্ষণপ্রাপ্তরা হলেন: রানু আক্তার, ফারজানা জাহান, আফরিন সুলতানা, মাজেদুল ইসলাম, আ. রশিদ, মকবুল হোসেন, শরীফ আহাম্মেদ, সুব্রত চন্দ্র সূত্রধর, কামরুল ইসলাম ও জহুরুল ইসলাম। স্থানীয় অ্যাকটিভ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচি চলে। সনদপ্রাপ্ত রানু আক্তার জানান, এই প্রশিক্ষণ নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি বন্ধুসভার সভাপতি মঞ্জুরুল ইসলাম, সহ-সভাপতি আ. রাজ্জাক, সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া, প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলামসহ অনেকে। —সরিষাবাড়ী প্রতিনিধি

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন