শিরোনাম:

ঢাকায় নতুন ক্যামেরা জোন

| তারিখ: ৩০-০৯-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ঢাকায় চালু হয়েছে ফুজিফিল্মের নতুন ক্যামেরা জোন। গতকাল শনিবার গুলশানের নিকেতনে ফুজিফিল্ম এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন বাংলাদেশে ফুজিফিল্মের বাজারজাতকারী প্রতিষ্ঠান জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী হাসান মাহমুদ, পরিচালক আরিফ মাহমুদ, মহাব্যবস্থাপক ফারুক আহমেদ, ব্র্যান্ড ব্যবস্থাপক আহমেদ নাফিজ নাইয়ান প্রমুখ। এর আগে নতুন আসা ক্যামেরার বিস্তারিত তুলে ধরা হয়। এ ক্যামেরা জোনে থ্রিডি প্রিন্টসহ রয়েছে থ্রিডি স্টুডিও সুবিধা। অনুষ্ঠানে নতুন এ জোন চালু করার পাশাপাশি বেশ কয়েকটি নতুন ক্যামেরার বাজারে আসার ঘোষণা দেওয়া হয়। নতুন এ এক্স সিরিজ, থ্রিডি সিরিজ, এফ সিরিজ, এস ও এইচএস সিরিজ, এক্সপি সিরিজের ক্যামেরাগুলোতে রয়েছে নানা ধরনের নতুন বৈশিষ্ট্য। ব্যবহারকারী অনুযায়ী রয়েছে জে সিরিজ, টি সিরিজ ও জেড সিরিজের ক্যামেরা। প্রতিটি ক্যামেরায় পাওয়া যাবে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা। ক্যামেরাগুলো বিসিএস কম্পিউটার সিটিসহ বিভিন্ন শপিং সেন্টারে পাওয়া যাবে। —রাহিতুল ইসলাম

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন