সিটিও ফোরাম বাংলাদেশের যাত্রা শুরু
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) ফোরাম বাংলাদেশ (www.ctofoৎumbd.oৎg)। গতকাল শনিবার ঢাকায় আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সিটিও ফোরাম বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্যসহ নানা বিষয় তুলে ধরেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জিপি আইটির সিটিও ওয়াসি নোমান, সিটিও ফোরাম বাংলাদেশের সহসভাপতি নাভেদ ইকবাল, মহাসচিব সৈয়দ মাসুদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, তারিক এম বরকতুল্লাহ কোষাধ্যক্ষ ইজাজুল হকসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ফোরাম বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদদের প্রধান সংগঠন হয়ে তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় সাধন করবে। এ ছাড়া এ ফোরাম তথ্যপ্রযুক্তি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদানের লক্ষ্যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা সভা, কর্মশালা, সেমিনার প্রভৃতি নিয়মিত আয়োজন করবে। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে এ ফোরাম পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করবে বলেও জানানো হয়। নতুন অস্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি মো. মুসলেহ উদ্দিন, সদস্য মো. শহীদ হোসেন, মো. আতিকুর রহমান, হাসান তানভীর ও মো. সামদাদ তানভীর। —নিজস্ব প্রতিবেদক
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






