হরতালে নরসিংদীতে রাজিউদ্দিন
লোকমান আমার সৈনিক ছিল
-
নরসিংদীর আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।
ছবি: পাপ্পু ভট্টাচার্য
-
হরতালের মধ্যে কঠোর নিরাপত্তায় নরসিংদী আসেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। লোকমান খুন হওয়ার ১১ মাস পর নিজ জেলায় এলেন তিনি। লোকমানের হত্যাকারীদের বিচারের দাবিতে আজ সেখানে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
ছবি: পাপ্পু ভট্টাচার্য
নরসিংদীর সাবেক মেয়র লোকমান হোসেনকে নিজের সৈনিক বলে আখ্যায়িত করে তাঁর হত্যার বিচার দাবি করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।
লোকমান খুন হওয়ার ১১ মাস পর নিজ জেলা নরসিংদীতে এসে আজ রোববার মন্ত্রী এসব কথা বলেন।
এদিকে লোকমানের হত্যাকারীদের বিচারের দাবিতে আজ সেখানে প্রথম দিনের হরতাল চলছে। ‘জনবন্ধু মেয়র লোকমান সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন মূলত মন্ত্রীকে ঠেকাতেই দুদিনের এই হরতাল কর্মসূচি দিয়েছে। তবে নরসিংদী আসতে মন্ত্রীকে কোনো বাধার মুখে পড়তে হয়নি।
হরতালের প্রথম দিন শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তবে হরতালের পক্ষে কোনো মিছিল বের হতে দেখা যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও প্রাইভেটকার ও বড় যানবাহন চলছে না।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজিউদ্দিন আহমেদ নরসিংদীতে আসেন। এরপর নরসিংদী পৌর কবর স্থানে গিয়ে লোকমানের কবর জিয়ারত করেন তিনি। পরে জেলা আওয়ামী লীগের নবনির্মিত ভবন উদ্বোধন করে রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘লোকমান আমার সৈনিক। ওকে আমি নিজ হাতে তৈরি করেছি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে পরবর্তী সময়ে তাঁকে পৌর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছি। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পাইয়ে দিয়েছি।’
মন্ত্রী বলেন, ‘তত্তাধায়ক সরকারের আমলে সে যখন জেলে ছিল, আমি তাঁকে জেল গেটে দেখতে গিয়েছে। তাঁকে জেল থেকে বের করার চেষ্টা করেছি। জেল থেকে বেরিয়ে সে আমার ছোট ভাই সালাউদ্দিনের ঢাকার বাসায় দুই মাস পরিবারসহ অবস্থান করেছিল। এখন আমার আক্ষেপ, ওর হত্যায় আমাকে ও আমার ছোট ভাইকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এখানে তৃতীয় শক্তি কাজ করছে। লোকমানের পরিবারও এটা বুঝতে পারেনি। আমাকে পুরোপুরি ভুল বোঝা হয়েছে। সে আমার সৈনিক। আমি তাঁর হত্যার বিচার চাই।’
এদিকে পুলিশ সুপার কার্যালয় থেকে জানা গেছে, মন্ত্রীর সফর সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ত্রীর আগমন আওয়ামী লীগ নিজেদের ভাবমূর্তির বিষয় হিসেবে দেখছে।
জানা গেছে, দুপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সার্কিট হাউসে সভায় মিলিত হবেন মন্ত্রী। পরে ওই স্থানে জেলার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। প্রধান অতিথি হিসেবে বিকেল চারটায় যোগ দেবেন রায়পুরার সেরাজনগর উচ্চবিদ্যালয় মাঠের দলীয় সমাবেশে।
এদিকে গত শুক্রবার লোকমানের সমর্থক ও পুলিশের মধ্যে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় গতকাল নরসিংদী সদর থানায় তিনটি মামলা হয়েছে।








২০১২.০৯.২৩ ১২:৩৩faysal
২০১২.০৯.২৩ ১২:৫৩রফিক, ময়মনসিংহ।
২০১২.০৯.২৩ ১৪:১৯তালুকদার
২০১২.০৯.২৩ ১৫:২১মো: আবুল কালাম আজাদ- আই টি
২০১২.০৯.২৩ ১৫:৩০Kamini Chowdhury
২০১২.০৯.২৩ ১৫:৪৬mostak
২০১২.০৯.২৩ ১৬:০১MD.MANIK AKAND
২০১২.০৯.২৩ ১৬:৩৭Masud Mia
২০১২.০৯.২৩ ১৬:৪২Nahian Salehin
২০১২.০৯.২৩ ১৭:০৯Iftekhar
২০১২.০৯.২৩ ১৭:৫১md. nazrul islam
২০১২.০৯.২৩ ১৭:৫২Moniruzzaman
২০১২.০৯.২৩ ১৭:৫৬salim
২০১২.০৯.২৩ ১৭:৫৭তোদের কাজ কি খালি মারামারি করা যে soldier লাগে ?
আর কাজ হলো দেশের বারটা বাজানো ?
kamal pasha
২০১২.০৯.২৩ ১৮:১৩